Rabindranath Tagore Photo Burn
Bengal Liberty: রবীন্দ্রনাথকে এবার জ্বালিয়ে দিল তৃণমূল (Rabindranath Tagore Photo Burn)। কাণ্ডটি ঘটিয়েছে চাঁচলের তৃণমূল ছাত্রপরিষদের নেতারা। চাঁচল কলেজের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মোদি, অমিত শাহর ছবি পোড়ানোর পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হ’ল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ঘটনায় তৃণমূল চুপ।
Rabindranath Tagore Photo Burn, শুভেন্দু অধিকারীর X-পোস্ট
বিরোধী দলনেতা লিখছেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিটের সদস্যরা বিশ্ববরেণ্য কবি তথা বাংলা, বাঙালি এবং সারা ভারতবর্ষের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে প্রতিবাদ যানাচ্ছে ! তৃণমূল কংগ্রেস, লজ্জা! ছিঃ। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের মিথ্যে অভিযোগ তুলে এবং কলকাতায় তৃণমূলের মঞ্চ সঠিক কারণে খোলার প্রতিবাদ জানানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিটের সদস্যরা ওদের সভাপতি এবি সোহেলের নেতৃত্বে গত ২ সেপ্টেম্বর বিজেপির বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচি করছিল।

যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি দাহ করার সঙ্গে সঙ্গে নোবেলজয়ী কবি, বাঙালির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দাহ করে। মাননীয়া যখন বাঙালি অস্মিতার জিগির তুলে মেকি ভাষা আন্দোলনের নামে বাংলার জনগণকে বোকা বানানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছবি পোড়াচ্ছে ওনারই দলের ছাত্রছাত্রীরা। এটাই তৃণমূলের আসল চেহারা। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এরা সম্মান জানাবে, এটা তো আশা-ই করা যায় না। এই ঘৃণ্য কাজের কোনও নিন্দাই যথেষ্ট নয়।’’
কি ঘটেছিল?
গত ২ সেপ্টেম্বর সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ খুলে দিলে তার প্রতিবাদ হয় সর্বত্র। যার মধ্যে মালদার চাঁচল কলেজেও TMCP ইউনিট প্রতিবাদ দেখায়। ঘটনাক্রমে দেখা যায়, মোদি, অমিত শাহর ছবি জ্বালানোর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়াচ্ছে TMCP। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

এই তৃণমূল বাংলা-বাঙালি ইস্যুকে সামনে রেখে বড় বুলি দেয়। কথায়-কথায় রবীন্দ্রনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মননে, মগজে কবিগুরু বিরাজ করছেন। এই অবস্থায়, মমতার দলের ছাত্র ইউনিট বাঙালি মনীষী রবীন্দ্রনাথ ঠাকুরকে পোড়াচ্ছে! এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?
