Suvendu Adhikari Mahishadal Controversy
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর মহিষাদল কেন্দ্রকে ঘিরে যে উত্তাপের সৃষ্টি হয়েছিল তাতে কার্যত জল ঢেলে দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি তৃণমূলের প্রার্থী ঘোষণা ঘিরে অসন্তোষ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। মহিষাদলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং প্রশাসনিক হস্তক্ষেপ নিয়েও সরব হন তিনি। নির্বাচনের ঊর্ধ্বমুখী পারদের মাঝেই বিরোধী দলনেতার একাধিক বিস্ফোরক অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলেই বাহুল্য (Suvendu Adhikari Mahishadal Controversy)।
প্রার্থী ঘোষণা ঘিরে ক্ষোভ ও অসন্তোষের ইতি টানলেন শুভেন্দু (Suvendu Adhikari Mahishadal Controversy)

মহিষাদল কেন্দ্রে বিজেপির তরফে সুভাষ পাঁজাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে দলের অভ্যন্তরে চাপা ক্ষোভের সঞ্চার হয়। গত নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হওয়া নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবলেও, টিকিট না পাওয়ায় তাঁর মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়। এই পরিস্থিতিকে সামনে এনে শুভেন্দু অধিকারী দাবি করেন, এই পরিস্থিতির সুবিধা নিয়ে মহিষাদল থানার ওসি পীযূষ মণ্ডল একাধিকবার বিশ্বনাথবাবুকে হোয়াট্সঅ্যাপ কল করেন। এপ্রসঙ্গে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, “নির্বাচন বিধি লাগু হওয়ার পর কোনও রাজনৈতিক কল কী করা যায়?” তারপরই তিনি পরিষ্কার জানান, “বিশ্বনাথ বাবু সকলকে বলে দিয়েছিলেন ভোটার হিসেবে পদ্ম ফুলে ভোট দেব কিন্তু চোরদের দলে নাম লেখব না। আমার যে সামাজিক সম্মান আছে তা নষ্ট হতে দেব না। আমি দুর্নীতির ভাগীদার হতে চাই না।” পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, মহিষাদলে ভোটার মার্জিন বাড়াতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বিশ্বনাথবাবুও। পরক্ষণেই তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূলের সঙ্গে দুটি পিলার আছে একটা পুলিশ একটা আই প্যাক।”
আরও পড়ুন (Suvendu Adhikari Mahishadal Controversy)-
TMC Manifesto 2026: প্রতিশ্রুতির মোড়কে মোড়া ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ‘মিথ্যার ঝুড়ি’ তোপ শুভেন্দুর
TMC slogan change: ভবানীপুরে শুভেন্দুর দাপট! ‘ভীত’ মমতা কি স্লোগান বদলে হারানো জমি খুঁজতে মরিয়া?
মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari Mahishadal Controversy)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠি নিয়েও কড়া সমালোচনা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর সরকারি প্যাড ব্যবহার করে চিঠি লেখা মডেল কোড অফ কন্ডাক্টের পরিপন্থী। শুভেন্দুর কথায়, ” ওনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইট, তাঁর প্যাড ব্যবহার করে যত খুশি লিখুন, কিন্তু উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে তিনি নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছে।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর ছবি এখনও কেন সরানো হয়নি?” তারপরই তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন “চেয়ারের অপব্যবহার” করছেন মুখ্যমন্ত্রী।
