Manashi Sengupta divorce
Bengal Liberty, ২০ মার্চ :
টলিপাড়ায় দীর্ঘদিনের গুঞ্জনই সত্যি হলো। বিচ্ছেদের পথে হাঁটছেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত(Manashi Sengupta divorce) । স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানতে চলেছেন তিনি। সম্প্রতি ছেলের জন্মদিনে সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়, যেখানে মানসী লিখেছিলেন, “তোমার মা-ও আমি, বাবাও আমি।” এরপরই এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানান যে, তাঁরা ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন।

সন্তানদের কথা ভেবে শেষ চেষ্টা (Manashi Sengupta divorce):
মানসী জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল। মাঝে একবার মেয়ের কথা ভেবে তাঁরা সম্পর্কটাকে আরও একটি সুযোগ দিয়েছিলেন। সেই সময় তাঁদের দূরত্ব মিটেছিল এবং দ্বিতীয় সন্তান অধ্যায়ের জন্ম হয়। কিন্তু মানসীর কথায়, “বাচ্চাদের কথা ভেবে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল স্বামী-স্ত্রী হিসেবে আমাদের রসায়নটা আর ঠিকঠাক কাজ করছে না।”

অভিভাবক হিসেবে একসঙ্গেই (Manashi Sengupta divorce)
বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও সন্তানদের দায়িত্ব পালনে কোনো খামতি রাখছেন না এই দম্পতি। মানসী স্পষ্ট করেছেন যে, তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত বিবাদ বা তিক্ততা নেই। তাঁরা এখনও খুব ভালো বন্ধু। এমনকি বিচ্ছেদের আবহেও ছেলের জন্মদিনে অভিজিৎ উপস্থিত ছিলেন। মানসীর কথায়, “স্বামী-স্ত্রী হিসেবে বিচ্ছেদ হলেও, অভিভাবক হিসেবে আমরা সারাজীবন একসঙ্গেই থাকব। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সব দায়িত্ব আমরা ভাগ করে নিয়েছি।” বর্তমানে বড় মেয়ে বাবার বাড়ি থেকে দূরে থাকলেও বিচ্ছেদের বিষয়টি এখনও তাকে জানানো হয়নি।

Left ISF Allience: আবার কি পুরোনো সমীকরণে যুক্ত হচ্ছে বাম-আইএসএফ? | West Bengal Election | Bengal Liberty
👉 https://t.co/DSny1AxiRc
Indian Secular Front | CPIM West Bengal#left #ISF #CpimWestBengal #WestBengalElection #election2026 #BengalLiberty pic.twitter.com/7DnWr37wDo— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
কাজে ফিরছেন মানসী (Manashi Sengupta divorce)
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়েও নিজের কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী। বর্তমানে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ এবং স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া আরও বেশ কিছু নতুন প্রজেক্ট তাঁর হাতে রয়েছে। জীবনের এই নতুন অধ্যায়ে কাজ আর সন্তানদের ভবিষ্যৎকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছেন মানসী।
নেটিজেনদের কৌতূহল ও জবাব
ছেলের অন্নপ্রাশন থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে স্বামীকে পাশে না দেখতে পেয়ে নেটিজেনরা বারবার প্রশ্ন তুলছিলেন। তাঁদের কৌতূহল মেটাতেই অভিনেত্রী সরাসরি সত্যটা সামনে এনেছেন। তিনি মনে করেন, গোপনীয়তা বজায় না রেখে সরাসরি বিষয়টি জানিয়ে দেওয়াটাই শ্রেয়।
আরও পড়ুন :
Sujoy Ghosh gets relief in Court: অবশেষে স্বস্তি পরিচালক সুজয় ঘোষ-এর
