RG Kar Medical College Death
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের একবার নিরাপত্তার গাফিলতিতে ঝরল প্রাণ। গতকাল, শুক্রবার ভোরে ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে পড়ে অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দমদমের বাসিন্দা অরূপবাবু তাঁর চার বছরের ছেলের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানসহ হাসপাতালে এসেছিলেন। এই ঘটনায় হাসপাতালের ৩ জন লিফট অপারেটর এবং ২ জন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস গুহ। গ্রেফতার নিরাপত্তারক্ষী আসরাফুল রহমান ও শুভদীপ দাস। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার এই ৫ জন। তদন্তভার তুলে দেওয়া হল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। আদ, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে (RG Kar Hospital Update)।
কী ঘটনা (RG Kar Hospital Update)?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গতকাল, শুক্রবার ভোরে লিফটে আটকে পড়ে মৃত্যু হয় ৪০ বছর বয়সি অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি ট্রমা কেয়ার সেন্টারের পাঁচতলায় যাওয়ার সময় লিফট বিকল হয়ে ভিতরে আটকে পড়েন। পরে বেসমেন্টে দাঁড়িয়ে থাকা লিফটের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভও দেখান মৃতের পরিজনেরা। পুলিশ তদন্ত শুরু করেছে, যান্ত্রিক ত্রুটি না রক্ষণাবেক্ষণের গাফিলতি, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনিক ব্যর্থতা মানলেন অতীন ঘোষ (RG Kar Hospital Update)
গতকাল, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ বলেন, “এই ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা অস্বীকার করার উপায় নেই।” তিনি জানান, আগামী সোমবার রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন তিনি।
আরও পড়ুন (RG Kar Hospital Update)-
Dead Body Found in SSKM: একদিনে দু’টি মৃত্যু! আরজি করের পর SSKM-এ ঝুলন্ত দেহ, চাঞ্চল্য শহর কলকাতায়
RG Kar Hospital Lift Death: আরজি করের লিফটে মর্মান্তিক মৃত্যু, গাফিলতির অভিযোগে সরব শুভেন্দু, ব্যর্থতা স্বীকার শাসক দলের
ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের লিফটগুলো দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় ছিল, তবুও কোনও সতর্কতা বা মেরামত করা হয়নি। ঘটনার সময় লিফটে কোনও অপারেটরও উপস্থিত ছিল না বলে দাবি পরিবারের।
