West Bengal DA
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শেষমেশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার নির্বাচন কমিশন ভোট ঘোষণার ঠিক এক ঘণ্টা আগে বকেয়া ডিএ-র ঘোষণা করেন মমতা। দীর্ঘ টালবাহানা, গড়িমসি উপেক্ষা করে শেষমেশ তীব্র আন্দোলনের ঝাঁজে নতি স্বীকার করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এবার ডিএ দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত সারছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত বকেয়া ডিএ দিতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে জোরকদমে নবান্নে কাজ শুরু হয়েছে। কিন্তু দ্রুত কাজ আরম্ভ হলেও প্রশ্ন রয়েই যাচ্ছে—যখন ডিএ দিতেই হবে, তখন এত টালবাহানা কেন (West Bengal DA)?
ডিএ দেওয়ার প্রক্রিয়া (West Bengal DA)

অর্থ দফতর সূত্রে খবর, এক ধাপ এক ধাপ করে ডিএ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রথম ভাগে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটানো হবে। এই চার বছরের বকেয়া ডিএ চলতি মাসেই মেটানো হবে এবং বাকি ডিএ সেপ্টেম্বরে পুজোর সময় মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন (West Bengal DA)-
WB political controversy: ভোটের আগে ‘ডিএ বোধোদয়’? মমতাকে কটাক্ষ শুভেন্দুর, সরব কর্মচারী সংগঠনও
শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি (West Bengal DA)!
সুপ্রিম কোর্টের কাছে জোরদার ধমক খাওয়ার পরও ডিএ দিতে বাড়তি সময় চেয়েছিল শাসক দল। যেখানে খেলা-মেলার জন্য মুড়ি-মুড়কির মতো টাকা-পয়সা খরচ হচ্ছে, সেখানে প্রাপ্য ডিএ দিতে সমস্যাটা কী? নির্বাচনের ময়দানে তাই শেষ চাল মমতার। এবার দেখার, এই চাল বুমেরাং হয়ে মমতার কাছেই ফিরে যায় কি না তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
