Mamata-Abhishek Election Campaign
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গতকাল, শনিবার পবিত্র ইদের মঞ্চ থেকে বিজেপিকে কড়া বার্তা দেওয়ার পরেই পূর্ণাঙ্গ প্রচার অভিযানে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন দু’জনেই।
ভোট ময়দানে মমতা (Mamata-Abhishek Election Campaign)

আজ, রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, তাঁর সঙ্গে হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে সব বুথের কর্মীদেরও হাজির থাকতে বলা হয়েছে। ‘বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে হাতিয়ার করে ভবানীপুরের ঘরে ঘরে গিয়ে মমতার উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিতে কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে। নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মীসভা থেকে সোমবার ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Abhishek Election Campaign)।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR)-তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪৭ হাজার ৯৪ ভোটারের নাম বাদ গিয়েছে। বর্তমানে ভবানীপুর বিধানসভা বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ১৪ হাজার ১৫৫ জন। এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও অন্দরে অস্বস্তিতে তৃণমূল। তার উপর বিজেপি এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভবানীপুরে প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যেই মমতার কেন্দ্রে জোরকদমে নিজের প্রচার শুরুও করে দিয়েছে শুভেন্দু।
উত্তরবঙ্গে মমতা (Mamata-Abhishek Election Campaign)-
উত্তরবঙ্গ, যা গত নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেই হারানো জমি পুনরুদ্ধার করতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন। আগামী ২৪ মার্চ, মঙ্গলবার উত্তরবঙ্গে বিশাল জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রচার শুরু অভিষেকের (Mamata-Abhishek Election Campaign)

অপরদিকে, গতকাল, শনিবার ইদের দুপুরেই অভিষেকের প্রচার কর্মসূচির প্রথম দু’দিনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে ক্যামাক স্ট্রিট। আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামছেন তিনি। প্রথম দিন তাঁর কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। সেখানে জনসভা করবেন তিনি।
দ্বিতীয় দিন, বুধবারই কর্মীসভা করতে যাবেন শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে। তবে শুভেন্দুর কেন্দ্র ছাড়াও আরও কর্মসূচি রয়েছে দলের সেকেন্ড ইন কমান্ডের। প্রথমে তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জনসভা করবেন। তার পর কেশিয়াড়ি এবং দাঁতনে র্কমসূচি করার কথা তাঁর। সেই কর্মসূচি শেষ করে অভিষেক রওনা দেবেন নন্দীগ্রামের উদ্দেশে।
আরও পড়ুন-
TMC Candidate List 2026 WB: তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, ৭৪ বিধায়ক বাদ, আসন বদলে ৩৩ শতাংশ প্রার্থী পরিবর্তন
TMC Candidate List: প্রার্থী তালিকায় চমক! নন্দীগ্রামে ‘ঘরের লড়াই’, ভবানীপুরে মমতা, কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাব্বিশের লড়াইয়ে মমতা ও অভিষেককে আলাদা আলাদা ফ্রন্টে নামিয়ে বিজেপিকে চাপে রাখার কৌশল নিয়েছে তৃণমূল। একদিকে মমতার আবেগ ও পরিচিতি, অন্যদিকে অভিষেকের সাংগঠনিক দক্ষতা ও যুবশক্তির সমন্বয় ঘটিয়ে নবান্নের দখল ধরে রাখাই এখন তাঁদের মূল লক্ষ্য।
