Md Salim CPM News
Bengal Liberty Desk, ২৩ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ঘর গোছাতে শুরু করেছে বাম শিবির। এবারের নির্বাচনে বামফ্রন্ট কতগুলি আসন পেতে পারে? এই প্রশ্নের উত্তরে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনাল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। তাঁর সাফ কথা, বাংলার নবজাগরণ বা পুনরুত্থানের জন্য একটি শক্তিশালী ও পুনরুত্থিত বামপন্থার উপস্থিতি একান্ত প্রয়োজন (Md Salim CPM News)।
জ্যোতিষশাস্ত্র বনাম সামাজিক বিজ্ঞান (Md Salim CPM News)

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সেলিম। তিনি বলেন, “বর্তমানে কিছু নিউজ চ্যানেল জনমত সমীক্ষার বদলে জ্যোতিষীদের দিয়ে ভবিষ্যদ্বাণী করাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, নির্বাচন কোনও জ্যোতিষশাস্ত্রের খেলা নয়, এটি একটি বিজ্ঞান— সামাজিক বিজ্ঞান।” তিনি মনে করেন, মানুষের ক্ষোভ এবং চাহিদাই ভোটের ফলাফলে প্রকৃত প্রতিফলন ঘটাবে, কোনও গ্রহ-নক্ষত্রের গণনা নয়।
শাসকদলের বিরুদ্ধে অ্যান্টি-ইনকাম্বেন্সি (Md Salim CPM News)-
রাজ্য ও কেন্দ্রীয় সরকার— উভয়কেই একযোগে আক্রমণ শানিয়েছেন সেলিম। তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে ন্যূনতম মৌলিক পরিষেবাটুকু দিতে ব্যর্থ হয়েছে দুই সরকারই। মানুষ এখন বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প হিসেবে বামপন্থীদের দিকেই তাকিয়ে রয়েছে জনতা।
মহম্মদ সেলিমে জানান, তাঁরা নিজেদের নতুন করে সংগঠিত করেছেন এবং প্রচারের রণকৌশলও বদলেছেন। শাসকদলের বিরুদ্ধে গড়ে ওঠা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা ‘অ্যান্টি-ইনকাম্বেন্সি’কে কাজে লাগিয়েই এবারের নির্বাচনী বৈতরণী পার হতে চায় বামফ্রন্ট।
আরও পড়ুন-
BJP rise West Bengal: তৃণমূলকে হারাতে বিজেপিতে বাম ভোট — সেই ভুল আর নয়, সেলিমের সামনেই বিস্ফোরক অশোক!
বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু
বামপন্থীদের পুনরুত্থান (Md Salim CPM News)-
মহম্মদ সেলিমের দাবি অনুযায়ী, বাংলায় শিল্পায়ন, কর্মসংস্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বামপন্থীদের ফিরে আসা সময়ের দাবি। এবারের লড়াইয়ে যে তাঁরা এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।
তৃণমূল ও বিজেপির দ্বি-মেরুকরণের রাজনীতির মাঝে বাম-কংগ্রেস জোট কতটুকু প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
