new vice president
Bengal Liberty: উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সি পি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দেশের নয়া উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য করালেন দ্রৌপদী মুর্মু। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়-সহ একধিক মন্ত্রীরা। ইস্তফা দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসেন জগদীপ ধনখড়।

বিস্তার জলঘোলা তৈরি হয় রাজনৈতিক মহলে (New vice president of India)
প্রসঙ্গত, কিছুদিন আগে হঠাৎ-ই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ দেন জগদীপ ধনখড়। এ নিয়ে বিস্তার জলঘোলা তৈরি হয় রাজনৈতিক মহলে। আজ উপ-রাষ্ট্রপতির শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতিভবনে হাজির হন তিনি।
উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি পদ ফাঁকা পড়ে থাকায় উপনির্বাচন হয়। ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বী বি সুধর্শন রেড্ডির বিরুদ্ধে লড়াই করে জয় লাভ করেন এনডিএ-র প্রার্থী রাধাকৃষ্ণন। ৪৫২ ভোট পেয়ে দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তিনি।
