Political Continuity vs Reform
Bengal Liberty, এডভোকেট গোলাম রাব্বানী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা জর্জ কোর্ট:
প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: একই আইনের ভিন্ন ব্যবহার (Political Continuity vs Reform)
আমরা প্রায়ই শুনি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে “বড় পরিবর্তন” (Political Continuity vs Reform) আনবেন। কিন্তু বাস্তবতা অন্যকিছুই বলছে। অন্তর্বর্তীকালীন সরকার তথা ইউনুস সরকারের সময়ও দেখা গিয়েছিল, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে কথা বললেই সন্ত্রাস বিরোধী আইনে বা বিস্ফোরক আইনে মামলা করা হতো। আজও সেই আইনগুলোই কার্যকর রয়েছে।

পুরনো কৌশলে নতুন মামলা: দমনের সেই চিরচেনা রূপ (Political Continuity vs Reform)
গত সরকারের সময়ও রাজনৈতিক বিরোধী বা মতপ্রকাশকারী মানুষদের ওপর নানা ধরনের মামলা আর দমনমূলক কার্যক্রম দেখা গিয়েছিল। একইভাবে বর্তমান সরকারও যখন রাজনৈতিক মতপ্রকাশ বা মানবাধিকার রক্ষার জন্য আওয়াজ ওঠে, তখনই কিছু মামলা দিয়ে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে—পরিবর্তনের যে কথা দেওয়া হয়েছিল, বাস্তবে কি তা দেখানো হয়েছে? আইন থাকছে, কিন্তু ব্যবহার হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে চাপে রাখার জন্য। পরিবর্তন আসার কথা ছিল গণতান্ত্রিক পরিবেশে, কিন্তু ঘটছে একই ধরণের আইনি হুমকি। এটাই আমাদের ভাবিয়ে তোলে যে, আসল পরিবর্তন কি শুধুই কথার সীমা ছাড়িয়ে বাস্তবতায় এসেছে কি না।

স্মৃতিসৌধের ঘটনাপ্রবাহ: আইনি হয়রানির জলজ্যান্ত উদাহরণ (Political Continuity vs Reform)
তার উজ্জ্বল উদাহরণ হলো—জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন শেখ শিমন (শিমুল) নামের এক ছেলে। গত বছরের ১৬ই ডিসেম্বর-২৫ তাকে মব করে পুলিশের হাতে তুলে দিলে আশুলিয়া থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ডসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। ঠিক কয়েকদিনের মাথায় সেই শিমুলকে নতুন করে সাভার থানার অন্য আরেকটা মামলায় শোন অ্যারেস্টসহ রিমান্ডের আবেদন করে পাঠানো হয়। যদিও সে বর্তমানে দুটো মামলায় জামিনে মুক্ত।

Amit Shah Chargesheet: ১৫ বছরের শাসনের ‘ময়নাতদন্ত’, তৃণমূলকে নিশানায় শাহhttps://t.co/lh4m9gbwH7 বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @AmitShah @BJP4India @MamataOfficial @AITCofficial #westbengal #westbengalpolitics #westbengalnews #WestBengalAssemblyElection pic.twitter.com/Asbi29TblZ
— Bengal Liberty (@bengalliberty1) March 28, 2026
সাম্প্রতিক গ্রেপ্তার: প্রশ্নবিদ্ধ পরিবর্তন (Political Continuity vs Reform)
সর্বশেষ মডেল মিষ্টি সুভাষ এবং দুর্জয় নামের এক ছেলেকে এবং তিন বাচ্চা সহ এক মহিলাকে গত ২৬ মার্চ-২৬ তারিখে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক করা হয়। একই কায়দায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মিষ্টি সুভাষ এবং দুর্জয়কে আটক দেখিয়ে রিমান্ডসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।
আমাদের প্রাপ্তি কোথায়?
যদি একই আইনি কাঠামো আর একই ধরনের দমন-পীড়ন বজায় থাকে, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক—পরিবর্তনটা আসলে কোথায়?
আরও পড়ুন:
স্বাধীনতা দিবস(Independence Day of Bangladesh): বাঙালির রক্তে লেখা ইতিহাস
