Tollywood Shooting Accident
Bengal Liberty Desk, kolkata :
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে অনবরত ঘটে চলেছে নানা বিতর্ক! এর মাঝেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে এফ আই আর দায়ের করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি Priyanka Sarkar FIR।

গুরুত্বপূর্ণ বৈঠকে উঠল অভিযোগের ঝড় Priyanka Sarkar FIR
সূত্রের খবর, গতকাল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর উদ্যোগে আর্টিস্টস ফোরাম ও ফেডারেশন এর যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। বৈঠকে উঠে আসে একাধিক গুরুতর অভিযোগ। যা ঘিরেই পরবর্তী আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তে বলা হয়েছে,
প্রথম থেকেই রাহুল বন্দ্যো পাধ্যায়ের মৃত্যু ঘিরে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এসেছে প্রযোজনা সংস্থা। এমনকি বিপদের আশঙ্কা উড়িয়ে শুটিং এবং ড্রোন শটের সমস্ত দায় ভার চাপানোর চেষ্টা করা হয়েছে অভিনেতা রাহুল বন্দ্যো পাধ্যায়ের উপর -ই! এবং এর বিরুদ্ধেই জোরালো প্রতিবাদের দাবি জানিয়ে কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছে আর্টিস্টস ফোরাম ও তাঁর পরিবারের সদস্যরা।
তদন্ত নিয়ে অনিশ্চয়তা
এই ঘটনার তদন্তভার কার হাতে থাকবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওড়িশা পুলিশ না পশ্চিমবঙ্গ পুলিশ?কোন সংস্থা তদন্ত করবে, তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে।

শিল্পী মহলের ক্ষোভ
ইন্ডাস্ট্রির একাংশের বক্তব্য, শুটিং চলাকালীন একজন অভিনেতার নিরাপত্তা নিশ্চিত করা প্রযোজনা সংস্থার মৌলিক দায়িত্ব। এই ক্ষেত্রে সেই দায়িত্বে গাফিলতির অভিযোগই সামনে আসছে। ফলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন শিল্পীরা।
এখন সকলের নজর প্রিয়াঙ্কা সরকারের এফআইআর দায়েরের দিকে। তার পর তদন্ত কোন পথে এগোয়, সেটাই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ।
সব মিলিয়ে, এই ঘটনা শুধু একটি মৃত্যুর তদন্ত নয়—বরং টলিউডে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।
