IndiGo fare hike
Bengal liberty desk, ২ রা এপ্রিল: নতুন অর্থবর্ষের শুরুতেই আকাশপথে ভ্রমণের পরিকল্পনা থাকলে বড় ধাক্কা খেতে পারেন যাত্রীরা।জ্বালানি সঙ্কটের জেরে আজ, বৃহস্পতিবার থেকেই টিকিটের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে ইন্ডিগো। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে এমনিতেই বিশ্বজুড়ে তৈরী হয়েছে অস্থিরতা। এর মধ্যেই প্রায় ১৩০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে জেট ফুয়েলের।

কেন এই আকস্মিক মূল্যবৃদ্ধি? (IndiGo fare hike)
সংস্থা সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েল -এর দাম হঠাৎ বেড়ে যাওয়ার জেরে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। দেশীয় ও আন্তর্জাতিক দুই রুটেই বিমানের ক্ষেত্রেই কিলোমিটার পিছু বাড়ানো হয়েছে ভাড়া।
দূরত্ব অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের নতুন চার্জ (IndiGo fare hike)
ইন্ডিগোর দেওয়া তথ্য অনুযায়ী, দেশীয় বিমানের ক্ষেত্রে দূরত্বের ভিত্তিতে গুনতে হবে অতিরিক্ত টাকা। অর্থাৎ দেশীয় ক্ষেত্রে ২৭৫ থেকে ৯৫০ টাকা ও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ৯০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন তাঁরা।

সরকারের পদক্ষেপ কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ইন্ডিগোর (IndiGo fare hike)
ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, জ্বালানির দাম সাধারণত বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশ কার্যকর থাকে। কিন্তু দেশীয় জ্বালানির ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ না থাকলে কার্যত সমস্যায় পড়তে হত বিমান যাত্রীদের। তাই সরকারের এই পদক্ষেপ কেই স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিমান সংস্থা ইন্ডিগো।

