SAFF Women’s Championship 2026
Bengal Liberty, ২৬ মে ২০২৬: সাফ কাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা ব্রিগেডের রাজকীয় জয় মালদ্বীপ মহিলা ফুটবল দল কে ১১-০ পরাজিত করলো ব্লু টাইগ্রেসরা। মহিলা সাফ কাপের প্রথম ম্যাচেই ভারত প্রমাণ করে দিলো তাঁরা শুধু প্রতিযোগিতায় তাই অংশগ্রহণ করতে আসেনি তাঁরা সাফ কাপের ট্রফি জিতেই এসেছে।

উড়ে গেলো মালদ্বীপ (SAFF Women’s Championship 2026)
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পকেটে পুরে ফেলেছিলো ভারতের মহিলা শিবির। ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েই পর পর আক্রমণে উড়ে গেলো প্রতিপক্ষ দল।
ভারতের হয়ে এদিন চারটি গোল করে যান অভেকা সিং। দুটি করে গোল পান প্রিয়াঙ্কা দেবী নাওরেম এবং কারিশমা শিরভোইকার। একটি করে গোল করেন যথাক্রমে প্যারি জাক্সা , ডাংমেই এবং সঙ্গীতা বাস্ফোর। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।

প্রথমার্ধের শেষে স্কোর ছিল ৫-০ দ্বিতীয়ার্ধেও আক্রমণের রেস কমেনি ৬টি গোল করে শেষ অবধি স্কোর দাঁড়ায় ১১-০।

গ্রুপের অবস্থান (SAFF Women’s Championship 2026)
প্রথম ম্যাচেই রাজকীয় জয় তবুও অতি আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। ৩১ রবিবার কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে নামতে তৈরী ব্লু টাইগ্রেসরা পারবে কি তাঁরা জয়ের ধারা বোঝাই রাখতে সেটাই এখন দেখার।

