Prasenjit Chatterjee
Bengal liberty desk, kolkata :
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে টলিউড ইন্ডাস্ট্রির জন্য গৌরবময় দিন আজ (Prasenjit Chatterjee)। রাইসিনা হিলসে টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’র হাতে উঠল পদ্মশ্রী সম্মান। এই খবর প্রকাশ পেতেই স্বভাবতই আনন্দে আত্মহারা গোটা বাংলার মানুষ।

পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন টলিউডের বুম্বাদা Prasenjit Chatterjee
বাংলার মুখ উজ্জ্বল করলেন টলিউডের প্রিয় ‘ বুম্বা দা ‘। সোমবার অর্থাৎ আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করলেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী। বাংলা সিনেমার জন্য এ যেন এক বিরাট বড় গর্বের মুহূর্ত। প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনেতা ধর্মেন্দ্রকে ভূষিত করা হয়েছিল ‘ পদ্মবিভূষণ ‘ সম্মানে। এছাড়াও ‘ পদ্মভূষণ ‘ সম্মানে ভূষিত হয়েছেন মহাতারকা মামুট্টি। ফলে এ বছর যে বিনোদন জগত পুরস্কার প্রাপ্তি তে পরিপূর্ণ তা বলার অপেক্ষায় আর থাকে না।

সেরার মুকুট উঠল যাদের :
এ বছরের তালিকা অনুযায়ী বাংলা থেকে সেরার মুকুট উঠল যাদের তাঁরা হলেন – প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অশোককুমার হালদার, রবিলাল টুডু সহ আরও অনেকেই।
সব মিলিয়ে, ‘ অটোগ্রাফ ‘ , জাতিস্মর, বাইশে শ্রাবণ সহ বহু ছবিতে নিজের অভিনয় দক্ষতা নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর অর্জিত এই সম্মানে স্বভাবতই গর্বিত গোটা বাংলার মানুষ।

