Gulmarg Ropeway incident
Bengal Liberty:
জম্মু – কাশ্মীরে হারহিম করা ছবি – গুলমার্গ রোপওয়েতে হঠাৎ মাঝপথে যন্ত্র বিকল! প্রায় ৩০০ যাত্রী নিয়ে আটকে মাঝ আকাশে ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে রোপওয়ে (Gulmarg Ropeway incident)। এক বিরাট কারগরি ত্রুটির কারণে মাঝ আকাশে থমকে যায় রোপওয়ে। রোপওয়েতে তখন ছিল ৩০০ পর্যটক।তার মধ্যে ছিল অনেক শিশু ও বয়স্ক যাত্রীরা। আচমকা আটকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে বাচ্চারা। বেশ কয়েকজন পর্যটকেরা উদ্ধারের জন্য চিৎকার করতে থাকে। ঘটনাটির খবর পাওয়া মাত্রই শ্রীনগর থেকে বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় উদ্ধার প্রক্রিয়া শুরু হয়।
একে একে যাত্রীদের রোপওয়ে থেকে নামানো শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় রোপওয়ে। যার কারণে সেই সারিতে থাকা পর পর পর্যটকদের রোপওয়ে আটকে যায়।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানান Gulmarg Ropeway incident
” কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কেবল কার বা রোপওয়ে পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সরকার গুলমার্গ গন্ডোলার এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সমস্ত কেবিন অক্ষত রয়েছে এবং প্রশিক্ষিত দলকে কাজে লাগিয়ে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে আনার জন্য উদ্ধার অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই “।

আগেও ঘটেছে একই ঘটনা :
দেশ বিদেশ থেকে পর্যটকরা ভারতের সুইজারল্যান্ড বলে পরিচিত জম্মু ও কাশ্মীরে ঘুরতে আসে। আর এসেই ভয়ঙ্কর ঘটনার শিকার হয় এর আগেও এরকমই মর্মান্তিক রোপওয়ের দুর্ঘটনা ঘটেছিলো।
২০১৭ সালের ২৫ জুন গুলমার্গে প্রবল বাতাসে একটি উপড়ে যাওয়া গাছ গুলমার্গ কেবল কারের তারের ওপর পড়ে। তাতে কেবল কারের ক্যাবল ছিঁড়ে পড়ে এবং একটি ট্রলি অনেক উচ্চতা থেকে নিচে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়।

