FIR Against Ratna Chatterjee
Bengal Liberty, ৬ এপ্রিল :
উত্তপ্ত বেহালা পশ্চিম কেন্দ্র। বিজেপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে (FIR Against Ratna Chatterjee)। বিজেপির দাবি, বিরোধীদের কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে গতকাল, রবিবার পর্ণশ্রী এলাকায় তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় অফিস, ছিঁড়ে ফেলা হয় পোস্টার। সিসিটিভি ফুটেজে শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের উপস্থিতির অভিযোগ সামনে আসতেই ঘটনায় নতুন মাত্রা যোগ হয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় উত্তজনা চরমে। পরবর্তীতে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে। নির্বাচনের আগে এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (FIR Against Ratna Chatterjee)।

বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের (FIR Against Ratna Chatterjee)
বিজেপির অভিযোগ, রবিবার দুপুরে রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সমর্থকরাই পর্ণশ্রী এলাকায় তাদের নির্বাচনী কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স ও ব্যানার, তছনছ করা হয় দলীয় অফিস। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ ও ধর্নায় বসেন। ইন্দ্রনীল খাঁর দাবি, “সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা স্পষ্ট ধরা পড়েছে, তবুও প্রথমে পুলিশ কোনও পদক্ষেপ নিতে চায়নি”, এই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
TMC vs BJP: বেহালা পশ্চিমের পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী অফিসে হামলা তৃণমূল গুন্ডাদের! | West Bengal News E | Bengal Liberty@AITCofficial @BJP4Bengal #tmcvsbjp #TMCWestBengal #bjpwestbengal #kolkatanews #BengalLiberty pic.twitter.com/J2qfzcjZsk
— Bengal Liberty (@bengalliberty1) April 5, 2026
ঘটনায় সমস্ত অভিযোগ খারিজ করেছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি কর্মীরাই এলাকায় তৃণমূলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। এই অভিযোগে তিনি নিজেও পর্ণশ্রী থানায় গিয়ে পাল্টা অভিযোগ দায়ের করেন।
তবে কমিশন সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রত্না চট্টোপাধ্যায় ও তাঁর ৭ জন অনুগামীদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে।

ভোটের আগে চাপে রত্না (FIR Against Ratna Chatterjee)
রত্না চট্টোপাধ্যায় বর্তমানে বেহালা পূর্বের বিধায়ক হলেও, এবারের নির্বাচনে দল তাঁকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করেছে। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণের কথা রয়েছে। তার আগেই একদিকে আইনি জটিলতা, অন্যদিকে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ, সব মিলিয়ে তাঁর নির্বাচনী প্রচারে প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার।
