Mamata Banerjee Nomination
Bengal Liberty Desk: ফের কমিশন বিজেপি সেটিং রয়েছে। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, রবিবার নন্দীগ্রামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) গিয়েছিলেন। সিইও এর সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা। এখানেই প্রমাণিত কার সঙ্গে কার আঁতাত রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। (Mamata on BJP)
কেন্দ্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ (Mamata on BJP)
কমিশনকেই শুধু এক হাত নেননি। নির্বাচনের প্রাক্কালে বাইরে থেকে টাকার বান্ডিল ঢুকছে নাকি বাংলায় (Mamata on BJP)। তা নিয়েও বেথুয়াডহরির সভা থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন করানোর লক্ষ্যে বাইরে থেকে আসছে কাঁড়ি কাঁড়ি টাকার বান্ডিল।

শুধু তাই নয়, টাকার সঙ্গে আসছে মাদক, অস্ত্র। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। সময় আসলে ভিডিও প্রকাশ করব বলে হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: মালদায় প্রশাসনিক সংঘাত (Show-Cause Notice About Malda): এডিএম-কে শোকজ জেলাশাসকের, ১ এপ্রিলের মালদার কালিয়াচক ঘটনায় কড়া পদক্ষেপ
এখানেই বিরোধীদের প্রশ্ন। নির্বাচনের প্রাক্কালে গোটা রাজ্য জুড়ে চলে নাকা চেকিং। তাও আবার রাজ্য পুলিশ করে। তাহলে কী করে টাকা বান্ডিল হোক বা মাদক ঢুকবে বাংলায়? প্রমাণ থাকলে দেখান। তাহলে কি মমতার পুলিশ কাজ করছে না? তোপ বিরোধীদের।

