Weather update
Bengal Liberty, ১২ এপ্রিল :
চৈত্র মাসের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা, সঙ্গে উচ্চ আর্দ্রতার জেরে বাড়ছে অস্বস্তিকর গরমের প্রকোপ (Weather update)। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রপাত-সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকায় সেখানে অপেক্ষাকৃত স্বস্তির আবহ। আজ দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, যার ফলে আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতা আরও বাড়তে পারে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার ধরনে ধাপে ধাপে পরিবর্তন লক্ষ্য করা যাবে। রবিবার ও সোমবার রাজ্যের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। তবে মঙ্গলবার, ১৪ এপ্রিল থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ওইদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় এক-দুটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিনে। সেদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

অন্যদিকে, ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলি-পুরুলিয়া, বাঁকুড়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, যা সর্বোচ্চ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ ১৬ ও ১৭ এপ্রিল, বৃহস্পতিবার ও শুক্রবার ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। ফলে বৃষ্টির সম্ভাবনা কমলেও গরমের তীব্রতা বজায় থাকার সম্ভাবনাই বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবারের পর রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে, ফলে আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে।সোমবার থেকে শুক্রবার অর্থাৎ ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
