mothabari violance
Bengal Liberty Desk, Kolkata:
মালদার মোথাবাড়ি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA (National Investigation Agency)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ISF-র পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানীকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সূত্রের খবর।

কি ঘটেছিল মোথাবাড়িতে?
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচক -২ ব্লকের মোথাবাড়ি এলাকায় ঘটে যাওয়া অশান্তির ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে। অভিযোগ, মোফাক্কেরুল ইসলামের উস্কানিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৩ জন মহিলা সহ মোট ৭ জন বিচারককে ১৭ ঘন্টা ধরে বিডিও অফিসে আটকে রাখা হয়। ওই ঘটনায় বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিচারকদের ঘিরে বিক্ষোভ, ভাঙচুর ও হামলার মতো ঘটনা ঘটে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়।
.
VIDEO | West Bengal: Protesters in Malda’s Mothabari blocked seven Election Observers, demanding inclusion of names in the voter list. Central forces and police later rescued the observers and brought them to Malda city.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/ZuTXHQ9z9f
— Press Trust of India (@PTI_News) April 1, 2026
NIA-র তদন্ত
তদন্তে নেমে NIA-র আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করেন। পাশাপাশি বিভিন্ন ভিডিও ফুটেজ ও নথিপত্রও খতিয়ে দেখা হয়। সেই তদন্তের সূত্র ধরেই ISF পঞ্চায়েত সদস্য আব্দুল গোলাম রাব্বানীর নাম সামনে আসে বলে তদন্তকারী সূত্রে দাবি।
.
এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে NIA। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, বিক্ষোভ কীভাবে সংগঠিত হয়েছিল এবং এই অশান্তির পেছনে আর কারা জড়িত থাকতে পারে—সেই সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
মথাবাড়ি কাণ্ডে NIA-র হাতে এই প্রথম গ্রেফতার হওয়ায় ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত যত এগোবে, ততই নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও সূত্রের খবর।
