Chapra political violence
Bengal Desk, Kolkata:
বিধানসভা ভোটের আর ৮ দিন বাকি Chapra political violence। তার আগে নদিয়া জেলার চাপড়া বিধানসভার ডোমপুকুর গ্রামে রাজনৈতিক উত্তেজনার ঘটনা সামনে এল। অভিযোগ, সেখানে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে তৃণমূলের হাতে প্রহৃত হয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূলের হাতে প্রহৃত বিজেপি কর্মী Chapra political violence
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া বিধানসভার ডোমপুকুর গ্রামে কয়েকজন বিজেপি কর্মী দলীয় প্রার্থী সৈকত সরকারের হয়ে প্রচারে গিয়েছিলেন। সেই সময়, তৃণমূল কংগ্রেসের একদল কর্মী-সমর্থক সেখানে এসে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল সমর্থকদের একটি দল এবং তাদের মারধর করা হয়।
এই ঘটনায় আহত বিজেপি কর্মী অধীর হালদারকে কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অভিযোগ, আরও কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। সেখানে বিজেপি করা যাবে না বলে হুমকি দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা বলেও অভিযোগ তাঁর।

শুরু রাজনৈতিক তরজা Chapra political violence
বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় তাদের সংগঠন বাড়তে থাকায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের মদতেই এই হামলার ঘটনা ঘটেছে। বিজেপির আরও অভিযোগ, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, বিজেপিই আগে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করেছিল এবং দুই পক্ষের মধ্যে সামান্য বচসাকে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখানো হচ্ছে। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া বিধানসভা এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে, অন্যদিকে তৃণমূল পাল্টা বিজেপির বিরুদ্ধেই অশান্তি ছড়ানোর অভিযোগ করছে।

