mamata banerjee nababarsha greeting
Bengal Liberty Desk, Kolkata:
বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় mamata banerjee nababarsha greeting। তবে শুধুই শুভেচ্ছা বার্তায় সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তাতেই SIR নিয়ে রাজনৈতিক বিতর্ক উস্কে দিন মুখ্যমন্ত্রী। ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি লেখেন, গণতন্ত্রে মানুষের সবচেয়ে বড় শক্তি হল ভোটাধিকার। সেই অধিকার যাতে কোনওভাবেই খর্ব না হয়, তা নিশ্চিত করা জরুরি। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে এবার নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, নাম না করে বিজেপিকে নিশানা করেও বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন নিজের লেখা গানও সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির ‘জুলুম’ নিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো। সাথে দিল্লির ‘জমিদারদের’ বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল নেত্রী।
বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, “বাংলা যেমন শিল্প ও সংস্কৃতির পীঠস্থান, তেমনই সবধর্ম সমন্বয়ের পাঠস্থান। কিন্তু কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলঙ্কিত করতে উঠেপড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে।” নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, “আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে।”

সাংস্কৃতিক বার্তাতেও রাজনৈতিক বার্তা দেওয়ার অভিযোগ
পয়লা বৈশাখের পূণ্যলগ্নে নববর্ষের শুভেচ্ছা বার্তাতেও রাজনৈতিক রঙ লাগালানে মুখ্যমন্ত্রী। বিজেপির অভিযোগ, নববর্ষের মতো সাংস্কৃতিক উৎসবের দিনেও মুখ্যমন্ত্রী রাজনৈতিক আক্রমণ থেকে বিরত থাকতে পারলেন না। তাঁদের দাবি, ভোটার তালিকার বিশেষ সংশোধন নির্বাচন কমিশনের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যার উদ্দেশ্য হল ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত করা। বিজেপির কথায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভুয়ো ভোটার ইস্যু সামনে চলে আসায় তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে। তাই নববর্ষের শুভেচ্ছা বার্তার মধ্যেও মুখ্যমন্ত্রী সেই বিষয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। বিজেপির দাবি, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং মানুষ প্রকৃত অর্থেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
রাজনৈতিক মহলের মতে, নববর্ষের শুভেচ্ছা বার্তা ঘিরে শুরু হওয়া এই বাকযুদ্ধই স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। আর সেই উত্তাপের কেন্দ্রেই এখন ভোটার তালিকা সংশোধনের প্রশ্ন।
