BSF Jawan Death
Bengal Liberty, ১৬ এপ্রিল :
বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে বিধ্বংসী আগুনে আটকে পড়ে মৃত্যু এক বিএসএফ জওয়ান রাম সিং BSF Jawan Death। হিঙ্গলগঞ্জে বাঁকড়া ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের ঘটনা। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান করা হলেও এর পেছনে অন্য রহস্য লুকিয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএসএফ ক্যাম্পের পাশেই প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
আগুনের তীব্রতা ক্রমশঃ ছড়িয়ে পড়ার ফলে অগ্নিদগ্ধ হয়ে জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। প্রায় এক ঘণ্টা আগুনের সঙ্গে তীব্র লড়াই চলার পর শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

উঠেছে একাধিক প্রশ্ন
ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। বিএসএফ জওয়ান রাম সিং ওই ঘরে তখন কি করছিলেন? আগুন লাগার সঙ্গে সঙ্গে কেন কোনো সাহায্য পৌঁছায়নি? কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, এতো বিপজ্জনক জায়গায় কেন এতো পরিমাণে জ্বালানি রাখা হবে? দুর্ঘটনাকে নিজেই আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএসএফ ক্যাম্পের আশেপাশে কখনোই কিছু রাখা যায় না, এই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক কাজ চলছে। জওয়ানের মর্মান্তিক মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন।
প্রশাসনিক ব্যর্থতা নাকি শর্ট সার্কিটের জন্য আগুন – চলছে টানাপোড়েন ও টালবাহানা ভোটের আগে মর্মান্তিক মৃত্যুর খবর আবারো প্রশ্ন তুলছে।
