Bhabanipur campaign
Bengal Liberty , kolkata:
সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ Bhabanipur campaign। তাই এই সরকার আর নয়, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সেই বার্তা নিয়ে এবার অভয়ার মা খোদ ভবানীপুরের প্রচারে। যিনি একাধারে আবার পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীও।

নারী নিরাপত্তা নতুন সমীকরণ Bhabanipur campaign
২৬ নির্বাচনে টানটান উত্তেজনা। লড়াই হবে এবার সেয়ানে সেয়ানে। তাও আবার মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে। একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী। অন্যদিকে, শুভেন্দু অধিকারী। যিনি মহিলাদের নিরাপত্তা সহ দুর্নীতির বিষয়ে তুলে ধরছেন। ফলে এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়। নৈতিকতা এবং নারীদের নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে আছে। এবার সেই কৌশলকেই কাজে লাগালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কয়েকদিন আগেই তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন ভবানীপুরে যেন মমতার গড়ে এসে নারীদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন অভয়ার মা। আর সেই প্রচারে সাড়া দিয়েই বৃহস্পতির বার বেলায় মমতার গড়ে হাজির তিনি। প্রচার করেন জোরকদমে। ৭১ ও ৭৩ নম্বর ওয়ার্ডে চলে প্রচার পর্ব। এর মধ্যে ৭৩ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর খোদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায়।

বাড়ছে রাজনৈতিক উত্তাপ
তবে এখানে মাস্টারস্ট্রোক খেললেন শুভেন্দু অধিকারী। কিভাবে? প্রশাসনিক ব্যর্থতার জেরে আরজি করের চিকিৎসক অভয়া এখনও বিচার পায়নি। সেই প্রশাসনের মসনদেই বসে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কেন্দ্রের মানুষদের জাগরণের জন্যই অভয়ার মা ভবানীপুরের প্রচারে। পুনরায় মানুষের মধ্যে আরজি কর ইস্যুতে যে ক্ষোভ দানা বেঁধেছিল, তাকে জাগিয়ে তোলা।
অন্যদিকে, খোদ প্রশাসনিক প্রধানের গড়ে দাঁড়িয়েই নৈতিকতাকে চ্যালেঞ্জ করা। এখন দেখার, সন্ত্রাস, দুর্নীতি, মিথ্যাচারের পক্ষে মানুষ রায় দেয় নাকি নিরাপত্তা সুনিশ্চিতের পক্ষে মানুষ ঝোঁকে।

