Women Reservation Bill
Bengal Liberty Desk, Kolkata:
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসে ব্যর্থ হওয়ার পর আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Women Reservation Bill)। সংসদে বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল (১৩১ তম সংশোধনী) আটকে যাওয়ার আজ সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হল না। তার জন্য আমি মা-বোনেদের কাছে ক্ষমাপ্রার্থী।’ ভাষণের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে থাকা মোদি কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, ‘মহিলা সংরক্ষণ বিলের বিরোধীতা করে বিরোধীরা মহাপাপ করেছে (Women Reservation Bill)। দেশের মা-বোনেরা এর সাজা দেবে। এই বিল কেবল প্রস্তাব ছিল না, এই বিল ছিল নারীর আত্মসম্মানের প্রশ্ন। নারীরা সব ভুলতে পারেন, নিজেদের অপমান ভুলতে পারেন না।’
দেশের মা-বোনেদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী
মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল লোকসভায় আটকে যাওয়ায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ করতে না-পারার জন্য কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী (Women Reservation Bill)। কংগ্রেসের পাশাপাশি ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূলের নাম করেছেন তিনি।

কংগ্রেস, তৃণমূল নারীশক্তি বিরোধী- প্রধানমন্ত্রী
মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি হাততালি দিয়েছে বলে অভিযোগ করলেন মোদি বলেন, ‘কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো দলগুলিকে নারীশক্তি বিরোধী (Women Reservation Bill)। বিরোধীরা ঘৃণা ও হীন রাজনীতির মাধ্যমে এই মহৎ প্রচেষ্টাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিন্তু আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে এটি আমাদের লড়াইয়ের শেষ নয়, বরং শুরু মাত্র। বিজেপি এবং এনডিএ আপনাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।’
তৃণমূল নারীক্ষমতায়েনের বিরোধী- প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর তোপ, ‘ঐতিহাসিকভাবেই কংগ্রেস, তৃণমূল কসংগ্রস সহ বিরোধীরা নারী ক্ষমতায়নের বিরোধী (Women Reservation Bill)। প্রতিবার কোনও না কোনও অজুহাত তুলে এরা এই বিলের বিরোধিতা করে এসেছে। ওদের কাছে সুযোগ ছিল, নিজেদের ইতিহাস বদলানোর। কিন্তু সেই সুযোগ ওরা হাতছাড়া করল। বিরোধীনী আরও একবার প্রমাণ করল ওরা সংস্কার বিরোধী, মহিলা বিরোধী। সুকৌশলে বিভাজনের রাজনীতির চেষ্টাও করল।’
তৃণমূল ভ্রূণহত্যা করেছে- প্রধানমন্ত্রী
মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে না পারার সঙ্গে ভ্রূণহত্যার তুলনা টানলেন মোদী (Narendra Modi)। তাঁর মতে, এই বিল আটকে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল। নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না– প্রধানমন্ত্রী
বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করে নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না। যে দলগুলো মহিলা সংরক্ষণের বিরোধিতা করেছে, তারা নারী শক্তিকে সহজলভ্য বলে ধরে নিচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে একবিংশ শতাব্দীর মহিলারা প্রতিটি ঘটনার উপর নজর রাখছে। মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। এই পথে হাঁটল সমাজবাদী পার্টিও।
