I-PAC
Bengal Liberty, ২০ এপ্রিল :
২০১৬ সালে রাজ্যে শিক্ষক ও অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট (I-PAC)। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী একসঙ্গে চাকরি হারান। সেই শূন্যস্থান এখনও ভরাট হয়নি। পাশাপশি সরকারি চাকরির পরীক্ষায় নতুন করে নিয়োগ প্রক্রিয়াও শূন্যের দফায়। কিন্তু ভোটের মুখে আই প্যাক সংক্রান্ত বিভ্রান্তিকর খবর শোনার পরই উত্তেজিত হয়ে ওঠেন শাসক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তারকেশ্বরে নির্বাচনী প্রচারে গিয়ে হুংকার দিয়ে বলেন, আই প্যাকের একটি ছেলেমেয়েকেও চাকরিছাড়া হতে দেবেন না। পাশাপশি প্রত্যেককে সরকারি চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নিজের এক্স হ্যান্ডেলে দুই দফার প্রতিশ্রুতির ভিডিও প্রকাশ করে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (I-PAC)।

ভিডিওর বৃত্তান্ত (I-PAC)
শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে শাসক দলের নেত্রী ২৫ সালের ৭ এপ্রিল অর্থাৎ ১ বছর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ” আমি আমার জীবনে জেনে শুনে কারও চাকরি খাইনি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারও চাকরি চলে যেতে দেব না।” তারপরই তিনি বলেন, ” যারা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের।” তবে গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল কিন্তু চাকরি ফিরিয়ে দিতে পারেনি বর্তমান সরকার এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করতেও ব্যর্থ হয়। নিজেদের যোগ্য প্রমাণ করতে আরও একবার অগ্নিপরীক্ষা দিতে হয় সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। তবে, আই প্যাকের পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়ার খবর শুনতেই আরও একবার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন শাসক দলের নেত্রী। তাঁর কথায়, “ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না।”

শুভেন্দুর কটাক্ষ (I-PAC)
পোস্টের প্রথমেই, ‘মাননীয়র চাকরি ঘোষণা’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আই প্যাকের কর্মীদের নতুন চাকরি ঘোষণাকে ঘিরে শাসক শিবিরকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। ভবানীপুরের পদ্ম প্রার্থীর অভিযোগ, যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে, পরিস্থিতি সামাল দিতে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করা হয়েছে, কিন্তু বাস্তবে বহু চাকরিপ্রার্থীর সমস্যা আজও মেটেনি।
মাননীয়ার চাকরি উবাচ !!!
যোগ্যদের চাকরি খেয়ে নিলেন, পরের পর মিথ্যা প্রতিশ্রুতি দিলেন নিজের পিঠ বাঁচানোর জন্য, কেউ চাকরি ফিরে পেলেন না। যারা এই মিথ্যা প্রতিশ্রুতির ‘স্ক্রিপ্ট’ লিখে দিয়েছিলো জল ঘোলা করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, তাদেরকেই আপনি চাকরির টুপি পরাচ্ছেন !!!
আপনার… pic.twitter.com/MKmWqfKPoe
— Suvendu Adhikari (@SuvenduWB) April 20, 2026
তাঁর আরও দাবি, বিতর্কের সময়ে পরিস্থিতি ঘোলাটে করতে এবং জনমত প্রভাবিত করতে যাঁরা ‘চিত্রনাট্য’ তৈরি করেছিলেন, এবার চাকরির সুযোগ পাচ্ছেন তাঁরাই। কটাক্ষের সুর আরও চড়িয়ে বিরোধীদের একাংশের দাবি, চাকরি সৃষ্টির বদলে চাকরি বিক্রির সংস্কৃতিই প্রতিষ্ঠা পেয়েছে, যার ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। সেই সঙ্গে একের পর এক প্রতিশ্রুতি ও ঘোষণাকে ‘মিথ্যার আতশবাজি’ বলেও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।
