Election 2026
Bengal liberty desk, kolkata :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে বাংলার রাজনীতির পারদ। আর এই ভোটের আবহেই গুরুতর অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Election 2026
প্রসঙ্গত, রাজ্যে ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতারির দাবিতে সরব হয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভোটে যাতে কোনো ভাবেই কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই অবাধ নির্বাচনের কথা ভেবেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ :
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি দাবি জানিয়ে বলেন, ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে প্রধান বিচার পতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এখন দেখার বিষয় এইটাই যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আর্জির প্রেক্ষিতে আদালতের শুনানির অপেক্ষায় সকলেই।
