Arijit Singh
Bengal Liberty, ২৩ এপ্রিল :
রাজ্যের প্রথম দফার ভোটে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিলেন তারকারাও (Arijit Singh )। এদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। স্ত্রীকে সঙ্গে নিয়েই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। নীল রঙের শর্ট কুর্তা, মাথায় ব্যান্ডানা একেবারে নিজের স্বাভাবিক স্টাইলে দেখা গেল তাঁকে। ভোট দিয়ে বেরোতেই সাংবাদিকদের ভিড় ঘিরে ধরে গায়ককে (Arijit Singh )। অনুরাগীদের জন্য কোনও বার্তা আছে কি না জানতে চাইলে হাসতে হাসতেই অরিজিতের জবাব, “এই তো ভোট দিলাম, আর কী বলব! আমি তো নেতা নই।”

গত কয়েক মাস ধরেই গায়ককে ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছিল (Arijit Singh )
প্লেব্যাক গানের জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকেই নানা মহলে আলোচনা শুরু হয় তাকে নিয়ে। এমনকী শোনা গিয়েছিল, তিনি নাকি রাজনীতিতে আসতে পারেন এবং নিজস্ব দল গঠন করার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এই সব জল্পনায় জল ঢাললেন নিজেই। ভোটের দিন তাঁর সহজ, নির্লিপ্ত প্রতিক্রিয়াই স্পষ্ট করে দিল এই মুহূর্তে রাজনীতির ময়দানে নামার কোনও ইঙ্গিত দিচ্ছেন না তিনি
ভোটের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই নিজের অধিকার প্রয়োগ করে আবারও নজর কাড়লেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
