News18 Bangla
Bengal Liberty, Kolkata :
ভোটের মুখে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি! এবার কাঠগড়ায় খোদ সংবাদমাধ্যম। লোকসভা নির্বাচনের আবহে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (News18 Bangla)। ভুয়ো খবর ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে জনপ্রিয় স্যাটেলাইট নিউজ চ্যানেল ‘নিউজ ১৮ বাংলা’-র বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর। গত ২৫ এপ্রিল, ২০২৬ তারিখে কলকাতার লালবাজার সাইবার ক্রাইম থানায় এই মামলাটি রুজু করা হয়েছে।

কী জানা যাচ্ছে? (News18 Bangla)
নির্বাচন কমিশন সূত্রে খবর, নিউজ ১৮ বাংলা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন কিছু তথ্য পরিবেশন করেছিল যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগ, ওই খবরটির মাধ্যমে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। ফলে বিষয়টি নজরে আসতেই কমিশন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
কী কী ধারা যুক্ত হয়েছে?
লালবাজার সাইবার ক্রাইম থানায় দায়ের করা এই এফআইআর-এর ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং আইটি অ্যাক্টের একাধিক কঠোর ধারা প্রয়োগ করা হয়েছে। BNS ৩৫৩(২) ধারা ও BNS ১৭৪ ও ১৭৫ ধারায় FIR লজ করা হয়েছে। এটি নতুন দণ্ডবিধির এমন এক ধারা, যা মূলত গুজব বা ফেক নিউজ ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরি করলে প্রয়োগ করা হয়। দোষী সাব্যস্ত হলে এই ধারায় জেল হাজত নিশ্চিত! এছাড়াও IT Act ২০০০ ধারা যুক্ত হয়েছে।
নির্বাচনের এই আবহে যেখানে প্রতিটি খবরের ওপর নজরদারি চালাচ্ছে কমিশন, সেখানে একটি প্রথম সারির চ্যানেলের বিরুদ্ধে এমন সরাসরি অভিযোগ কার্যত নজিরবিহীন। কেন এই ফেক নিউজ? কার স্বার্থে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা? উত্তর খুঁজছে লালবাজারের সাইবার সেল। আপাতত কমিশনের এই ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংবাদ মহলে।
