Bhawanipore booth visit
Bengal Liberty, ২৯ এপ্রিল :
সকলকে চমকে দিয়ে সাত সকালে বুথ পরিদর্শনে বেড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bhawanipore booth visit)। ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়া তৃণমূল নেত্রীকে এদিন একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল। সাধারণত ভোটের দিন তিনি বাড়িতে বসেই পরিস্থিতির খোঁজখবর নেন, কিন্তু এবার সেই রেওয়াজ ভাঙলেন তিনি নিজেই।বুথে গিয়ে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া নিয়েও সরব হন তিনি। সরাসরি ফের একবার অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর দাবি, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং বিজেপির কথামতোই পদক্ষেপ নিচ্ছে। ভোটের শুরুতেই তাঁর এই কৌশল ভঙ্গকে অনেকেই মনে করছেন, এবার কি তাহলে লড়াই আরও কঠিন বুঝেই আগেভাগে ময়দানে নামলেন তিনি? নাকি কুর্শি হারানোর ভয় পেয়েছেন তৃণমূল নেত্রী (Bhawanipore booth visit)? অপরদিকে পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, “ঠেলায় না পড়লে বিড়াল গেছে ওঠে না।”

কী বললেন মমতা এবং শুভেন্দু? (Bhawanipore booth visit)
ভোটের শুরুতেই ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ চরমে। বুথ পরিদর্শনে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তোলেন, “বিজেপি যা বলছে, নির্বাচন কমিশন ঠিক তাই করছে।” তিনি আরও বলেন, “ওরা পোস্টার-ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। এভাবে ভোট হয় নাকি? এলাকায় টেরোরিজম চলছে!” পাশাপশি বুথ পরিদর্শনের মাঝেই চেতলায় গিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের থেকে বুথভিত্তিক পরিস্থিতির খোঁজ নেন তিনি।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারীও পাল্টা সুরে বলেন, “সব ভোট বিজেপিতেই পড়ছে।” মমতার বুথ পরিদর্শন প্রসঙ্গে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ” ঠেলায় না পড়লে বিড়াল গেছে ওঠে না, ঠেলায় পড়েছেন বলেই সকাল সকাল বাইরে বেরিয়ে পড়েছেন মমতা।” দুই পক্ষের এই তীব্র বাক্যবিনিময়ে ভোটের শুরুতেই ভবানীপুরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।
উল্লেখ্য, এতদিন যাবত বিরোধী দলনেত্রী থাকাকালীন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বরাবর বিকেল ৪ টের পর বেরোতে দেখা গেছে। তবে এবার চিত্র একেবারে আলাদা। তাই প্রশ্ন উঠছে তৃণমূল নেত্রী কি এবার সত্যিই ভয় পেয়েছেন কুর্শি হারানোর?
