vote 2nd phase
Bengal Liberty, ২৯ এপ্রিল:
কড়া রোদের তেজ উপেক্ষা করেই বাংলায় চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন জানান দিচ্ছিল আজ লড়াই হবে সেয়ানে-সেয়ানে vote 2nd phase। নির্বাচন কমিশনের বেলা ১টার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৬১.১১ শতাংশ। প্রশাসনিক মহলের মতে, দুপুরের এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে দিন শেষে এই হার গতবারের রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে।

ভোটের গতি বৃদ্ধি vote 2nd phase
সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কমিশনের তথ্য অনুযায়ী, বেলা বাড়ার সাথে সাথে ভোটদানের হার সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। দুপুর ১টা নাগাদ রাজ্য গড় ৬১ শতাংশ পার করে যাওয়ায় ধারণা করা হচ্ছে বিকেল নাগাদ এই পরিসংখ্যান আরও অনেকটা বাড়বে।
জেলাভিত্তিক ভোটের চিত্র (বেলা ১টা পর্যন্ত)
পূর্ব বর্ধমান: ৬৬.৮০ শতাংশ (সর্বোচ্চ)
হুগলি: ৬৪.৫৭ শতাংশ
নদিয়া: ৬১.৪১ শতাংশ
হাওড়া: ৬০.৬৮ শতাংশ
কলকাতা উত্তর: ৬০.১৮ শতাংশ
উত্তর ২৪ পরগনা: ৫৯.২০ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা: ৫৮.৫৮ শতাংশ
কলকাতা দক্ষিণ: ৫৭.৭৩ শতাংশ
পরিসংখ্যান বলছে, দ্বিতীয় দফার ভোটে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা ভোটদানের হারে শীর্ষে রয়েছে। অন্যদিকে কলকাতার দুই জেলাতেও ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে যাওয়ায় শহর ও গ্রাম উভয় অঞ্চলেই ভোটারদের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েবকাস্টিং এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরার কারণে ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্নে এগোচ্ছে। বিকেল ৬টা পর্যন্ত এই হার কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
