ACP Biswajit Patra suspended
Bengal Liberty, ২৯ এপ্রিল:
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল এলাকার এসিপি বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন (ACP Biswajit Patra suspended)। নির্বাচন সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে (ACP Biswajit Patra suspended)।

সাসপেন্ড জগদ্দলের এসিপি বিশ্বজিৎ পাত্র (ACP Biswajit Patra suspended)
সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বিজেপি প্রার্থী রাজেশ কুমারের করা অভিযোগকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেন, জগদ্দল এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ সহযোগী দীপক লাহিড়ী প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন। এই বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নালিশ জানান এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেন। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, ওই গুরুতর বিষয়টি এসিপি বিশ্বজিৎ পাত্র যথাযথ গুরুত্ব দিয়ে দেখেননি। অভিযোগের পরেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এর পাশাপাশি রবিবার রাতে জগদ্দল এলাকায় ঘটে যাওয়া গন্ডগোলের ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না এবং তারা নিরপেক্ষভাবে কাজ করেননি।

এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। অভিযোগ খতিয়ে দেখার পর কমিশন এসিপি বিশ্বজিৎ পাত্রকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেয় বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে জগদ্দল এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে বিস্তারিত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
