Basanti
Bengal Liberty, ২৯ এপ্রিল :
দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন ফের অশান্তি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti)। দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাঝেই উত্তেজনার সহিংসতার অভিযোগ সামনে আসে, যেখানে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে লক্ষ্য করে হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সক্রিয় হয় নির্বাচন কমিশন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে (Basanti)।

প্রার্থীকে ঘিরে হামলার অভিযোগ (Basanti)
বুধবার সকালে বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায় বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, ৭৬ নম্বর ওয়ার্ডে পৌঁছাতেই একদল যুবক তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রার্থীকে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ইঁট ও লাঠি দিয়ে তাঁর গাড়িতে হামলা চালিয়ে কাঁচ ভেঙে ফেলা হয় বলেও দাবি।

হামলার মুখে পড়ল নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও (Basanti)
প্রার্থীর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে রক্ষা করতে গেলে তাঁরাও হামলার মুখে পড়েন বলে অভিযোগ। এমনকি এক জওয়ানের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার কথাও উঠে এসেছে। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে বিকাশ সর্দারকে গাড়িতে তুলে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। অভিযোগ, দুষ্কৃতীরা সেই সময়ও গাড়ির পিছু ধাওয়া করে।
ঘটনার পরপরই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে এবং পুলিশের উদ্দেশ্যে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তারা কার্যত নিষ্ক্রিয় ছিল এবং তাঁকেই চুপ থাকতে বলা হচ্ছিল। যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
