post-poll security
Bengal Liberty, ৩০ এপ্রিল:
গতকালই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব post-poll security। কিন্তু ভোট মিটলেও বাংলা থেকে এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের (ECI) গত ১৯ শে মার্চের মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, আজ থেকেই রাজ্যজুড়ে কড়া পাহারায় থাকছে ৭০০ কোম্পানি CAPF। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বিশাল সংখ্যক বাহিনী বাংলাতেই মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

ভোট-পরবর্তী হিংসা রুখতে মরিয়া কমিশন post-poll security
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না কমিশন। গতকাল বুথ স্তরে ভোট মিটে যাওয়ার পর আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাহিনীকে টহল দিতে দেখা যাচ্ছে। মূলত ভোট-পরবর্তী হিংসা রুখতে এবং আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতেই এই ৭০০ কোম্পানি বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য
কমিশন সূত্রে খবর, আজকের পর থেকে বাহিনীর মূল দায়িত্ব হবে এলাকার শান্তি বজায় রাখা। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীকে সদাপ্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই স্পর্শকাতর এলাকাগুলোতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় জওয়ানরা। দিল্লি থেকে পরবর্তী কোনো বার্তা না আসা পর্যন্ত এই নিরাপত্তা বেষ্টনী বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! প্রকাশ পেল আইসিএসই দশম ও আইএসই দ্বাদশের ফল, নজির গড়ল সিআইএসসিই
