Diamond Harbour
Bengal liberty desk,2 মে :
দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে আজ পুনর্নির্বাচনের মেজাজ আরও তুঙ্গে। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভোটদানের হার Diamond Harbour। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তবে এই ভোটগ্রহণকে কেন্দ্র করে মগরাহাট পশ্চিমে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এবং ভোটারদের অসন্তোষের খবরও সামনে এসেছে।

একনজরে বিকেল ৩টের ভোটের পরিসংখ্যান Diamond Harbour
বিকেল ৩টে পর্যন্ত ১৫টি বুথে গড় ভোট পড়েছে ৭২.৪৩ শতাংশ। মগরাহাট পশ্চিম এ ভোটের হার সবথেকে বেশি, বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭২.৫ শতাংশ। ডায়মন্ড হারবার এর ৪টি বুথে ভোট পড়েছে ৭২.৩৬ শতাংশ।
বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও উত্তেজনা
ভোট চলাকালীন মগরাহাট পশ্চিমের বাহিরপুয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকার তিনটি বুথ পরিদর্শন করে বেরনোর সময় বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় এবং ‘বিজেপি দূর হটাও’ স্লোগান ওঠে।

কেন আবার ভোট? প্রশ্ন তুলছেন তিতিবিরক্ত ভোটাররা
পুনর্নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৯শে এপ্রিলের ভোট অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছিল। তা সত্ত্বেও কেন আজ আবার লাইনে দাঁড়াতে হচ্ছে, তা অনেকের কাছেই রহস্য। এলাকার অনেক মানুষ দিনমজুরের কাজ করেন। পুনরায় ভোটের কারণে আজ তাঁদের কাজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, “শান্তিপূর্ণ ভোটের পর আবার রিপোলিং হওয়ার মানে হয় না, আমাদের একদিনের রোজগার নষ্ট হলো।”
ভোটারদের অনেকেই জানিয়েছেন, তাঁরা বিএলও-র কাছে খবরের ভিত্তিতে ভোট দিতে এলেও মনের মধ্যে এক ধরণের বিরক্তি কাজ করছে।
নিরাপত্তার চাদরে এলাকা:
বিকেল গড়ালেও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বিন্দুমাত্র শিথিল হয়নি। কোনো বুথেই জমায়েত হতে দেওয়া হচ্ছে না। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোটদান প্রক্রিয়া আপাতত স্বাভাবিক গতিতেই চলছে। নির্বাচন কমিশনের নজর এখন ৪ঠা মে-র ফলাফলের দিকে। আজকের এই বিপুল ভোটদান জয়-পরাজয়ের সমীকরণ কতটা পাল্টে দেয়, এখন সেটাই দেখার।
