West Bengal Vote Counting 2026
Bengal Liberty, ৩ মে: রাত পোহালেই ইভিএম বন্দি জনমতের বিস্ফোরণ। কার মাথায় উঠবে রাজতিলক আর কার কপালে জুটবে পরাজয়ের গ্লানি তার উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই (West Bengal Vote Counting 2026)। তবে মহাযুদ্ধের চূড়ান্ত ফলাফলের ঠিক আগের মুহূর্তে বড়সড় চাল দিল নির্বাচন কমিশন (ECI)। গত ৩০ এপ্রিলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রাজ্যের মোট গণনাকেন্দ্রের সংখ্যা ৮৭ থেকে কমিয়ে করা হলো ৭৭। রবিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারণের জন্য কোন জেলায় কোথায় বসছে গণনার আসর? একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ চিত্র।

খাস কলকাতায় কোথায় কার দাপট? (West Bengal Vote Counting 2026)
শহর কলকাতার ১১টি আসনের জন্য ৫টি প্রধান কেন্দ্রকে বেছে নিয়েছে কমিশন।
নেতাজি ইনডোর স্টেডিয়াম: উত্তর ও মধ্য কলকাতার হার্টথ্রব কেন্দ্র এটি। চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা থেকে কাশীপুর-বেলগাছিয়া মোট ৭টি আসনের ইভিএম খুলবে এখানে।
ভবানীপুর: হাড়হিম করা লড়াইয়ের সাক্ষী থাকা এই কেন্দ্রের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে।
কলকাতা বন্দর: এই কেন্দ্রের ফল জানা যাবে সেন্ট টমাস বয়েজ স্কুলে।
বালিগঞ্জ ও রাসবিহারী: বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব আম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে চলবে এই দুই আসনের কাউন্টিং।
বেহালা ও টালিগঞ্জ: বেহালা পূর্ব ও পশ্চিমের ভাগ্য নির্ধারিত হবে বিহারীলাল কলেজে (আলিপুর জাজেস কোর্ট)। অন্যদিকে, মেটিয়াবুরুজ ও টালিগঞ্জের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রের জন্য বরাদ্দ হেস্টিংস হাউস।
উত্তর ২৪ পরগনা: রাজ্যের সবথেকে বেশি ৩৩টি আসনের জন্য এই জেলায় থাকছে ৮টি গণনাকেন্দ্র। বারাসত গভর্নমেন্ট কলেজ ও ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের মতো কেন্দ্রগুলিতে মোতায়েন থাকছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় থেকে সোনারপুর সব ভাগ্য নির্ধারিত হবে এপিসি রায় পলিটেকনিক কলেজ-সহ মোট ৬টি কেন্দ্রে।
মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর: রাজনৈতিকভাবে উত্তপ্ত এই দুই জেলায় রাখা হয়েছে ৫টি করে কাউন্টিং সেন্টার।
হুগলি ও নদীয়া: হুগলিতে ৫টি এবং নদীয়া ও পূর্ব বর্ধমানে ৪টি করে কেন্দ্রে চলবে ভোট গোনার কাজ।
পাহাড় ও জঙ্গলমহল: কালিম্পং, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ারে থাকছে মাত্র ১টি করে গণনাকেন্দ্র

শুধুই ইভিএম গণনা নয়, কমিশনের মাথাব্যথা এখন শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তাই প্রতিটি কাউন্টিং সেন্টারে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ভেতর থেকে বারান্দা প্রতিটি কোণ সিসিটিভি-র নজরদারিতে থাকবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথম স্তর সামলাবেন, যাতে কাউন্টিং এজেন্টের পরিচয়পত্র ছাড়া কাকপক্ষীও গলতে না পারে ওই স্থান (West Bengal Vote Counting 2026)।
এখন শুধু সময়ের অপেক্ষা (West Bengal Vote Counting 2026)। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে পোস্টাল ব্যালট গণনা, তারপরই খুলবে ইভিএম-এর জাদুবাক্স। এবং দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, ২০২৬-এর বিধানসভা যুদ্ধে বাংলার মসনদে শেষ হাসি হাসছেন কে!
