IPL 2026 KKR vs SRH
IPL 2026 KKR vs SRH

IPL 2026 KKR vs SRH: কমলা বাহিনীকে বধ করে জয়ের হ্যাটট্রিক কেকেআর-এর!

Bengal Liberty, ৩ মে ২০২৬: “গর্জন সর্বদা বর্ষণে পরিণত হয় না”— ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মুখে আজ একটাই কথা ছিল, হায়দরাবাদ কোন পদ্ধতিতে কলকাতাকে হারাবে (IPL 2026 KKR vs SRH)। একটি সাক্ষাৎকারে অভিষেক শর্মা বলেছিলেন, “টিম মিটিংয়ে শুধু বলা হয় সমস্ত ব্যাটারকে চালিয়ে খেলতে হবে, সব সময় ৩০০ রানের দিকে এগোতে হবে।” কিন্তু আজকের ম্যাচ দেখে স্পষ্ট যে, কতটা অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছিলেন অভিষেকরা। আজকের ম্যাচে কমলা বাহিনীকে উড়িয়ে গত ২ এপ্রিলের হারের মধুর প্রতিশোধ নিল কেকেআর। ম্যাচের প্রতিটি বিভাগে দুর্দান্ত প্রদর্শন— ব্যাটিং, বোলিং, ফিল্ডিং থেকে অধিনায়কত্ব, সব জায়গাতেই স্টার মার্কস পাবেন ক্রিকেটাররা। ইডেনে যেন সেই পুরোনো অপ্রতিরোধ্য নাইট বাহিনীর প্রত্যাবর্তন লক্ষ্য করা গেল। শেষ পর্যন্ত ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল অজিঙ্ক রাহানের কেকেআর।

IPL 2026 KKR vs SRH
IPL 2026 KKR vs SRH

হায়দরাবাদ ব্যাটিং বিপর্যয় (IPL 2026 KKR vs SRH)

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ৬ ওভারে অভিষেক ও হেড জুটি বেশ ভালোই শুরু করেছিলেন। পাওয়ারপ্লে-তে ৭১ রানে ১ উইকেট স্কোরবোর্ডে তুলে ফেলেছিল তারা। তখন মনে হয়েছিল আজ বড় রানের দিকেই এগোবে হায়দরাবাদ। কিন্তু কেকেআরের ম্যাজিক স্পিন জুটি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর সামনে হায়দরাবাদের ব্যাটিং কার্যত ধসে পড়ল। ১০৫ রানে ২ উইকেট থেকে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় কামিন্সরা। এসআরএইচ ব্যাটারদের কেন এতো তাড়া ছিল, সেটাই বোঝা গেল না। মাত্র ৬০ রানের ব্যবধানে ৮টি উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। অবিশ্বাস্য নিয়ন্ত্রণে হাইনরিখ ক্লাসেনের ক্যাচ লুফে নেন রোভম্যান পাওয়েল; কার্যত সেই মুহূর্তেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে ফেলে কেকেআর।

কেকেআরের সহজ জয় (IPL 2026 KKR vs SRH)

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝোড়ো গতিতে করে কেকেআর। ফিন অ্যালেনের ১৩ বলে ২৯ রানের ইনিংসটি ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এরপর অধিনায়ক রাহানে ও তরুণ ব্যাটার অঙ্গকৃষ্ণ রঘুবংশীর লড়াকু অর্ধশতরানের ওপর ভর করে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় কলকাতা। জয়ের জন্য একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। আবারও প্রমাণ হলো, ক্রিকেট খেলা শুধুই মাঠের পারফরম্যান্সে নির্ধারিত হয়; কাগজ-কলমের হিসেবে নয়।

IPL 2026 KKR vs SRH
IPL 2026 KKR vs SRH

শেষ চারের লক্ষ্য (IPL 2026 KKR vs SRH)

টুর্নামেন্টের প্রথম ছয়টি ম্যাচ ছিল দুঃস্বপ্নের মতো— ব্যাটিং, বোলিং থেকে শুরু করে অধিনায়কের সিদ্ধান্ত, সবকিছুই প্রশ্নের মুখে ছিল। কিন্তু শেষ তিনটি ম্যাচে এ যেন এক নতুন কেকেআরের আবির্ভাব। সব বিভাগেই তারা ছন্দে ফিরেছে। টানা তিনটি জয়ের পর কেকেআর সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন— শেষ চারে কি পৌঁছাতে পারবে প্রিয় দল? অঙ্কটা বেশ কঠিন কিন্তু অসম্ভব নয়। বর্তমানে ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচ জেতা প্রয়োজন। আগামী ৮ মে দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই। শেষ চারের রাস্তা কতটা মসৃণ হবে, তা দিল্লির ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে। এখন দেখার, নাইট শিবির এই জয়ের ধারা বজায় রাখতে পারে কি না।

আরো পড়ুন:- IPL 2026 KKR vs LSG match report: অপ্রত্যাশিত সমীকরণের জেরে শেষ পর্যন্ত, কেকেআরের জয় নিশ্চিত করলো রিঙ্কু সিং!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury