Panihati BJP
Panihati BJP

Panihati BJP: পানিহাটিতে এগিয়ে বিজেপি! আরজিকর নির্যাতিতা ‘অভয়া’ মার লিডে শাসকবিরোধী জনমতের ইঙ্গিত

Bengal Liberty, ৪ মে:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজ্যজুড়ে টানটান উত্তেজনার আবহ তৈরী হয়েছে। এবারের নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র পানিহাটি। এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে গণনা ঘিরে উত্তেজনা চরমে। শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি সামনে এসেছে (Panihati BJP)। প্রতিটি রাউন্ডের গণনা এগোনোর সঙ্গে সঙ্গে লিডের পালাবদল এই কেন্দ্রকে করে তুলেছে অন্যতম হাইভোল্টেজ আসন।

Panihati BJP
Panihati BJP

এগিয়ে আরজিকরের নির্যাতিতার মা Panihati BJP

পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রথম দিকের ট্রেন্ডে এগিয়ে আছেন আরজিকর নির্যাতিতার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সূত্রের খবর, তিনি প্রায় ২ হাজার ভোটে তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে পিছনে ফেলে এগিয়ে আছেন। এই লিড ঘিরে বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা যায়, কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তে থাকে জয়ের আশাও। শুরুর দিকে তবে স তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এগিয়ে যান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চিত্র বদলাতে শুরু করে। গণনার পরবর্তী রাউন্ডে ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন বিজেপি প্রার্থী। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, তিনি তৃণমূল প্রার্থীকে টপকে এগিয়ে যান। ফলে পানিহাটিতে লিডের দোলাচল আরও তীব্র হয়েছে।

Panihati BJP
Panihati BJP

উচ্ছাস বিজেপি শিবিরে Panihati BJP

এই কেন্দ্রে ভোটের ফলাফল যে শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা নিয়ে এখনও জোর জল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা না করলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। প্রতিটি রাউন্ডের গণনাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। গণনা কেন্দ্রের বাইরে দুই দলের কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। যদিও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

সব মিলিয়ে, পানিহাটি বিধানসভা কেন্দ্র এখন কার্যত ‘নেইল-বাইটিং’ লড়াইয়ের সাক্ষী। লিডের এই ওঠানামা শেষ পর্যন্ত কোন প্রার্থীর ভাগ্যে জয়ের হাসি এনে দেবে, সেটাই এখন দেখার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury