Abhisekh banerjee
Bengal Liberty, ৪ মে:
পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়। প্রথমবারের মতো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপির বিপুল ভোটে জিতে রাজ্যে সরকার গঠনের পথে বিজেপি। এরই মধ্যে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেস্টিংসের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। Abhisekh banerjee

গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ
অভিযোগ, ভোট গণনার দিন তিনি নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হেস্টিংসের ভোট গণনা কেন্দ্রে যান। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গণনাকেন্দ্র থেকে বের করে দিতে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ থাকে।
শুধুমাত্র প্রার্থী, তাঁদের নিযুক্ত কাউন্টিং এজেন্ট এবং অনুমোদিত নির্বাচন আধিকারিকরাই সেখানে উপস্থিত থাকতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী না হওয়ায় তাঁর গণনাকেন্দ্রে প্রবেশ নিয়মবহির্ভূত বলেই মনে করছে কমিশন।

অভিষক বন্দ্যোপাধ্যয়কে ‘চোর চোর’ স্লোগান
ঘটনার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, নির্বাচনী বিধি লঙ্ঘন করেই তিনি গণনাকেন্দ্রে প্রবেশ করেছিলেন। অন্যদিকে তৃণমূলের অন্দরমহলে এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলেই ব্যাখ্যা করা হচ্ছে, যদিও দলীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। সূত্রে খবর, গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা ছড়ায়। সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। আচমকা এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়
বিশেষজ্ঞদের মতে, ভোট গণনার মতো সংবেদনশীল প্রক্রিয়ায় নির্বাচন কমিশন সাধারণত কোনওরকম শিথিলতা দেখায় না। তাই যে-ই হোন না কেন, নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার জেরে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
