Sujit bose
Bengal Liberty, ১১ মে :
বাংলায় যখন পরিবর্তনের নতুন সূর্য উদিত হয়েছে, ঠিক তখনই দুর্নীতির পুরনো ফাইলগুলো একে একে খুলতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে হাজিরা দিলেন বিধাননগরের প্রাক্তন দাপুটে বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু। ৪ মে ভোটের ফল বেরোনোর পর এবং রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর এটিই সুজিতের প্রথম সিজিও হাজিরা (Sujit bose) । তবে এবার আর দাপট নয়, আইনজীবীদের ঘেরাটোপে সিজিওর বারান্দায় এককালের ‘অগ্নিকন্যা’র ঘনিষ্ঠ নেতার চোখেমুখে দেখা গেল প্রবল উৎকণ্ঠা।

পুর-নিয়োগের দুর্নীতি Sujit bose
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর, কয়েক কোটি টাকার ‘পৌর-নিয়োগ দুর্নীতি’ মামলায় (Municipality Recruitment Scam) তথ্য সংগ্রহ করতেই সুজিতকে তলব করা হয়েছে। এর আগে ভোটের দোহাই দিয়ে বা আদালতের চক্কর কেটে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল জমানায় যে প্রশাসনিক সুরক্ষাবলয় সুজিতকে আগলে রেখেছিল, ক্ষমতাচ্যুত হতেই সেই বাঁধন আলগা হতে শুরু করেছে। আজ আইনজীবীদের এক বিশাল ফৌজ নিয়ে সুজিত সিজিও-তে হাজিরা দিলেও, ইডি-র সাঁড়াশী জেরার মুখে তাঁর মেজাজ ছিল অনেকটাই নরম।

নির্দেশিকায় স্পষ্ট ইঙ্গিত
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, সুজিতের বাড়ি, অফিস এবং শ্রীভূমি সংলগ্ন ধাবায় তল্লাশি চালিয়ে যে সমস্ত ডিজিটাল নথি উদ্ধার হয়েছিল, আজ সেগুলির বয়ান মিলিয়ে দেখা হবে। অন্যদিকে সুজিতের দাবি অনুযায়ী সিবিআই-এর পেশ করা চার্জশিটে তাঁর নাম নেই, তাই তিনি নির্দোষ। কিন্তু ইডি-র পাল্টা দাবি, সিবিআই নিয়োগের পদ্ধতি দেখলেও, সেই নিয়োগের বিনিময়ে সংগৃহীত কালো টাকা কোন পথে সাদা হয়েছে (Money Laundering), তার মাস্টারমাইন্ড কে তা খুঁজে বের করাই কেন্দ্রীয় সংস্থার মূল লক্ষ্য।
প্রশাসনিক শুদ্ধিকরণের ইঙ্গিত?
বাংলায় বিজেপি সরকার শপথ নেওয়ার ঠিক সাতদিনের মাথায় সুজিত বসুর এই হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপি নেতৃত্ব আগেই বার্তা দিয়েছিল যে, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। আজ সুজিতের সিজিও হাজিরা যেন সেই ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ারই একটি অংশ। দীর্ঘদিনের ‘দলদাস’ মানসিকতা আর দুর্নীতির যে অপসংস্কৃতি তৃণমূল জমানায় বাসা বেঁধেছিল, তা উপড়ে ফেলতে এবার কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সংস্থা ও নতুন প্রশাসন। শ্রীভূমির ‘রাজপ্রাসাদ’ থেকে সিজিও-র জেরা কক্ষ সুজিতের এই পতনরেখা কি এবার বড় কোনও গ্রেফতারির ইঙ্গিত? জবাব খুঁজছে তিলোত্তমা।
