MLA Oath
বেঙ্গল লিবার্টি, ১৩ মে :
বিধানসভায় আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বাংলা। ১৮তম রাজ্য বিধানসভার প্রথম দিনের অধিবেশনে বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই শপথ বাক্য পাঠ করেন মন্ত্রিসভার চার গুরুত্বপূর্ণ সদস্য — দিলীপ ঘোষ, অশোক কীর্তনীয়া, শ্রী ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। ১৮তম বিধানসভার প্রথম দিনের এই অধিবেশনে মূলত উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলোর নবনির্বাচিত বিধায়করা শপথ নিলেন।

শপথ গ্রহণকারী বিধায়কদের তালিকা
কোচবিহার ও তার সংলগ্ন এলাকার বিধায়করা বিধানসভায় ঐতিহাসিক শপথ বাক্য পাঠ করলেন। প্রত্যেকেই নিজেস্ব মাতৃভাষায় শপথ বাক্য পাঠ করলেন। মেখলিগঞ্জ এলাকার হয়ে শপথ নিলেন দধিরাম রায়, কোচবিহার উত্তরে সুকুমার রায়, কোচবিহার দক্ষিণে রবীন্দ্র বোস, শীতলকুচির বিধায়িকা সাবিত্রী বর্মন, দিনহাটা থেকে অজয় রায়, সিতাই এর বিধায়িকা সংগীতা রায় শপথ বাক্য পাঠ করলেন।
আলিপুরদুয়ার সংলগ্ন এলাকার বিধায়করা শপথ গ্রহণ করলেন। কুমারগঞ্জ এলাকার হয়ে শপথ নিলেন মনোজ কুমার ওরান, কালাচিনির নব বিধায়ক পদে মনোনীত হলেন বিশাল লামা, আলিপুরদুয়ারের বিধায়ক পদ গ্রহণ করলেন পরিতোষ দাস, ফালাকাটার বিধায়ক হলেন দীপক বর্মন, মাদারিহাট এলাকার জন্য শপথ নিলেন লক্ষণ লিম্বু।
শপথ নিলেন জলপাইগুড়ি ও দার্জিলিং এলাকার বিধায়কগণ। ধূপগুড়িতে বিধায়কের আসনে বসলেন নরেশ রায়, ময়নাগুড়ির বিধায়ক ডালিম চন্দ্র রায়, জলপাইগুড়ির বিধায়ক হলেন অনন্ত দেব অধিকারী, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা হলেন শিখা চ্যাটার্জী এবং কালিম্পঙ এর বিধায়ক হলেন ভরত কুমার ছেত্রী, দার্জিলিং এবং কার্শিয়াং এলাকার জন্য নোমান রাই ও সোনাম লামা।
গণতান্ত্রিক মর্যাদায় শপথ অনুষ্ঠান
প্রথমে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা শপথ নেন। এরপর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিধায়কদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
