CM Suvendu Adhikari
Bengal Liberty, ১৩ মে :
দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষ, জোড়ালো নির্বাচনী লড়াই এবং সবশেষে ঐতিহাসিক পালাবদলের পর বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হল এক নতুন রাজনৈতিক অধ্যায় (CM Suvendu Adhikari)। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। লাল কার্পেট, কড়া নিরাপত্তা, পুলিশের ‘গার্ড অফ অনার’ এবং বিধানসভার অন্দরে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে স্বাগত জানান হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, রাজনীতির দীর্ঘ লড়াই পেরিয়ে দুই বিধানসভাযতেই জয় হাসিল করলেও এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবেই আনুষ্ঠানিক শপথ নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

লাল কার্পেট থেকে গার্ড অফ অনার-বিধানসভায় নজরকাড়া অভ্যর্থনা (CM Suvendu Adhikari)
বুধবার সকাল থেকেই বিধানসভা চত্বরে ছিল উৎসবের আবহ। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই বিশেষ প্রস্তুতি নিয়েছিল বিধানসভা কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টা নাগাদ বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ভিতরের করিডোর পর্যন্ত বিছানো হয়েছিল লাল কার্পেট। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানান বিধানসভার আধিকারিক, নবনির্বাচিত বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এরপর প্রথা মেনে পুলিশের তরফে নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় ‘গার্ড অফ অনার’।
বিধানসভায় প্রবেশ করার পর প্রথমেই নিজের নির্ধারিত চেম্বারে যান মুখ্যমন্ত্রী। সেখানে পুজো দেন তিনি। তারপর দলের বর্ষীয়ান নেতা, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বলে সূত্রের খবর। আগামী দিনের প্রশাসনিক রূপরেখা এবং সরকারের অগ্রাধিকারের বিষয় নিয়েও সেখানে প্রাথমিক আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি।

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ CM Suvendu Adhikari)
সকাল ঠিক ১১টায় শুরু হয় শপথগ্রহণের মূল পর্ব। বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক, জোট নেতৃত্ব এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হত। শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবানীপুর কেন্দ্রকেই ধরে রাখার সিদ্ধান্ত নেন তিনি। ফলে এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
