Cristiano Ronaldo
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট(Cristiano Ronaldo) পর্বে আগামীকাল ভারতীয় সময় ভোর ৪:৩০টায় শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
বিশ্বকাপের শুরু থেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি পর্তুগাল। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে অপ্রত্যাশিত ড্র করার পর সমালোচনার মুখে পড়তে হয় দলকে। এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে গ্রুপের দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় রোনাল্ডোদের। এবার শেষ ষোলোর কঠিন লড়াইয়ে লুকা মদ্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পর্তুগালের।

ম্যাচের আগে রোনাল্ডোর বিশেষ বার্তা(Cristiano Ronaldo)
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবিগুলিতে পর্তুগালের সমর্থকদের জাতীয় পতাকা হাতে এবং দলের জার্সি পরে গ্যালারিতে উৎসাহ দিতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Make us feel at home.” অর্থাৎ, প্রতিপক্ষের মাঠেও যেন সমর্থকেরা পর্তুগালকে ঘরের মাঠের অনুভূতি এনে দেন।


এছাড়াও, এক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সতীর্থ দিয়োগো জোটা-র স্মৃতিও তুলে ধরেন রোনাল্ডো। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা ভাগ করে নেন পর্তুগিজ অধিনায়ক। এখন দেখার, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে রোনাল্ডো কি তাঁর চেনা ছন্দে ফিরতে পারেন, নাকি শেষ বিশ্বকাপে আবারও হতাশাই সঙ্গী হবে পর্তুগালের। ফুটবলপ্রেমীদের নজর এখন সেই দিকেই।


