New Army Chief
Bengal Liberty
ভারতের ৩১তম সেনাপ্রধান(New Army Chief) হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেনারেল ধীরাজ শেঠ তাঁর বাবা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে এম শেঠকে স্যালুট জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর নয়াদিল্লিতে আয়োজিত এই সামরিক অনুষ্ঠানে তাঁর এই আবেগঘন ও বিরল সম্মান প্রদর্শনের মুহূর্তটি দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দায়িত্ব গ্রহণের বিশেষ মুহূর্ত(New Army Chief)
১ জুলাই, ২০২৬ তারিখে জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন । গার্ড অব অনার নেওয়ার পর তিনি সরাসরি তাঁর বাবা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে এম শেঠের কাছে যান এবং তাঁকে স্যালুট করেন। এরপর তিনি বাবার পা ছুঁয়ে প্রণাম করেন ।


একই অনুষ্ঠানে তাঁর ভাই রিয়ার অ্যাডমিরাল রবনীশ শেঠ, যিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত, তিনিও নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠকে স্যালুট প্রদান করে সামরিক সম্মান প্রদর্শন করেন। জেনারেল ধীরাজ শেঠের বাবা কে এম শেঠ ১৯৯৭ সালে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দুই প্রজন্মের এই সামরিক পরিবারের সম্মান ও দেশপ্রেমের অপূর্ব মেলবন্ধন অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর কেড়েছে।


