US Sanctions
Bengal Liberty: রাশিয়ার সামরিক ও শিল্পক্ষেত্রে সরঞ্জাম সরবরাহের অভিযোগে যে চারটি ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থাগুলিকে ‘স্পেশাললি ডেজিগনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পার্সনস’ (SDN) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তালিকা থেকে বাদ পড়া সংস্থাগুলি হল, হায়দরাবাদের আরআরজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস,হায়দরাবাদের লোকেশ মেশিনস লিমিটেড, আমদাবাদের গ্যালাক্সি বিয়ারিংস, নয়াদিল্লির শৌর্য অ্যারোনটিকস প্রাইভেট লিমিটেড।

নিষেধাজ্ঞার কারণ (US Sanctions)
পূর্বে এই সংস্থাগুলির বিরুদ্ধে রাশিয়ার কাছে উচ্চক্ষমতাসম্পন্ন সরঞ্জাম, রাডারের যন্ত্রাংশ, মাইক্রোইলেক্ট্রনিক্স এবং বিভিন্ন নির্মাণ যন্ত্রপাতি রপ্তানির অভিযোগ তুলেছিল মার্কিন প্রশাসন। এখন সেই তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেওয়া হলো।


