India US Relations
Bengal Liberty
গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ফ্রান্সের ইভিয়ান-লেস-বেইনস শহরে ৫২তম জি৭ (G7) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত(India US Relations) হয়েছে। বিশ্বের তাবড় তাবড় নেতাদের পাশাপাশি সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দুই নেতার মধ্যে বেশ খানিকক্ষণ আলোচনা হয়। আর তার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরেই ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

তবে তার আগেই, আগামী ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জি২০ (G20) গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে যোগ দিতে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই দুই রাষ্ট্রপ্রধানের এই পারস্পরিক সফরের পরিকল্পনা বলে কূটনৈতিক মহল মনে করছে।

এই বিষয়ে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জি২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ভারত সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

পাশাপাশি মার্কিন সূত্রের খবর, সে দেশে রাজনৈতিক ব্যস্ততা ও অভ্যন্তরীণ সমীকরণের কারণে ডিসেম্বর মাসে ট্রাম্প ভারতে আসতে পারছেন না; বরং আগামী বছরের শুরুর দিকে কোনো এক সময়ে তিনি দিল্লি সফরে আসতে পারেন। আরও জানা গেছে, জি২০ সম্মেলনে উপস্থিত থাকার সময়েই মোদিকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও।
কখনও নরম, কখনও গরম(India US Relations)
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক সব সময় এক রেখায় চলে না। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই দুই দেশ সম্পর্ককে মজবুত রাখার চেষ্টা করে আসছে। অনেক সময়ই আমেরিকার কঠোর নীতির সামনে ভারতকে অত্যন্ত বিচক্ষণ কূটনৈতিক চাল দিয়ে সমস্যার সমাধান খুঁজতে হয়

তা সে আমেরিকার বাণিজ্যিক শুল্কনীতি হোক, ভারতীয়দের ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, কিংবা জ্বালানি তেল আমদানি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থাই হোক।আপাতত এই ঠান্ডা-গরম সম্পর্কের রসায়ন মেনেই এগিয়ে চলেছে দুই দেশ। এখন দেখার, আগামী ডিসেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করে নরেন্দ্র মোদি ফের একবার মার্কিন সফরে যান কি না, নাকি ভূ-রাজনীতিতে তৈরি হয় নতুন কোনো সমীকরণ।


