vehicle withdrawn
Bengal Liberty Desk:
পশ্চিম এশিয়ায় উত্তেজনা। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন। যাতে পেট্রোল বা ডিজেলে চাপ কম হয়। সেই পথেই এবার হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে জ্যামার গাড়ি প্রত্যাহার করলেন বাংলার মুখ্যমন্ত্রী। (vehicle withdrawn)

প্রধানমন্ত্রীর পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী
পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে ভারতে সোনা, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের জোগান কমছে। যা বাইরে থেকে আমদানি করতে হয় ভারতকে। ফলে রবিবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি জনসভায় প্রধানমন্ত্রী আর্জিও জানিয়েছিলেন।
ফলে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই গোটা বিষয়টি যেমন জানিয়ে দেওয়া হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপকে। ঠিক সেই পথেই এবার হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
