Health Secretary visit
Bengal Liberty , কলকাতা :
রাজ্যে সরকার গঠনের পরেই একের পর এক পরিষেবার দিকে নজরদারি শুরু হয়েছে। এবার মাঠে নামলেন স্বাস্থ্য সচিব নিজেই। শনিবার রাত বারোটা নাগাদ নীল টিশার্ট পরে সাধারণ ভাবেই সারপ্রাইজ পরিভ্রমণ একাধিক হাসপাতালে। খতিয়ে দেখলেন একাধিক পরিষেবা। কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ ঘুরে কড়া নির্দেশ জারি করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। আচমকাই হানা দিলেন আরজিকর মেডিকেল কলেজের ট্রমা কেয়ারে।
আকস্মিক ভাবে হাসপাতাল পরিভ্রমনে বেরিয়ে শোরগোল পরে যায় মেডিক্যাল কলেজ চত্বরে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। রোগীর পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসা সংক্রান্ত গাফিলতি সহ সমস্ত ব্যাপারে অবগত হন। পরিদর্শন শেষে হাসপাতালের প্রিন্সিপাল এবং MSVP র সঙ্গে চলে দীর্ঘক্ষণ জরুরি বৈঠক। রাতভর কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের পরিকাঠামো দেখেছে দেখে কঠোর ভাবে নির্দেশিকা জারি করলেন।

লাইভ বেড স্ক্রিন
হাসপাতালে কোন রোগীর বেড পেতে অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। মাটিতে রোগীকে ফেলে রাখা চলবে না। বিকল হয়ে পরে থাকা লাইভ বেড স্ক্রিন চালু করতে হবে।
আধুনিকরণ ব্যবস্থা
পরিকাঠামো ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। লাইভ স্ক্রিনিং এর মাধ্যমে দেখা যাবে কত শতাংশ বেড খালি আছে।
সপ্তাহে জল পরীক্ষা
হাসপাতালের সবচেয়ে অপরিছন্ন ব্যবস্থা হলো দূষিত আর্সেনিক যুক্ত জল সরবরাহ করা হয় রোগীদের। এই বিষয়ে কড়া পদক্ষেপ জারি করলেন স্বাস্থ্যসচিব। প্রতি সপ্তাহে জলের মান পরীক্ষা করতে হবে। সম্পূর্ণ স্বচ্ছ পরিষ্কার ও পরীক্ষিত জল সরবরাহ করতে হবে হাসপাতালগুলিতে।
