biswa bangla remove
Bengal Liberty, ১৭ মে :
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক ও পরিকাঠামো স্তরে শুদ্ধিকরণ। এবার সেই তালিকায় যুক্ত হলো কলকাতার গর্ব সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন। রবিবাসরীয় সকালে দেখা গেল, স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের উপর থেকে সরিয়ে ফেলা হয়েছে বিগত তৃণমূল সরকারের প্রতীক ‘বিশ্ববাংলা’র সেই পরিচিত ‘ব’ লোগো (Biswa Bangla removed)

যুবভারতীতে শেষ ‘ব’ জমানা Biswa Bangla removed
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডটিকে সরকারি প্রচারের প্রধান হাতিয়ার করা হয়েছিল। স্কুলের ইউনিফর্ম , ছাত্রছাত্রীদের খাতা থেকে শুরু করে সরকারি নথি সর্বত্রই এই লোগোটির ব্যবহার বাধ্যতামূলক ছিল। এমনকি বেসরকারি মালিকানার বিতর্ক থাকলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যবহার চালিয়ে যান। তবে বিজেপি সরকার গঠন করতেই যুবভারতী থেকে এই লোগো সরিয়ে ফেলা হলো
লোগো নিয়ে দীর্ঘ বিতর্ক
উল্লেখ্য, এই ‘বিশ্ববাংলা’ লোগোটির বৈধতা নিয়ে অতীতে বহুবার রাজনৈতিক ও আইনি বিতর্ক দানা বেঁধেছিল। তৎকালীন বিরোধী দলগুলির অভিযোগ ছিল, এই ব্র্যান্ডিংয়ের আড়ালে ব্যক্তিগত হস্তক্ষেপ এবং দুর্নীতির ছায়া রয়েছে। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এটি রাজ্য সরকারের লোগো এবং সরকার যতদিন ইচ্ছা এটি ব্যবহার করতে পারে।
নবান্ন সূত্রের খবর, কেবল যুবভারতী নয়, ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন স্টেডিয়াম, সরকারি ভবন এবং দফতর থেকে এই রাজনৈতিক আবেশমাখা লোগো ও নীল-সাদা রঙের প্রলেপ সরিয়ে ফেলা হবে। এছাড়াও ক্রীড়াপ্রেমীরা আশা করছেন যে লোগোর রাজনীতি সরিয়ে এবার স্টেডিয়ামের পরিকাঠামো এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার দিকেই নজর দেবে প্রশাসন।
