Biswa bangla Logo
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরের একটি ‘দৃষ্টিকটু’ ও ‘বিকৃত’ মূর্তি প্রাক্তন শাসক তৈরী করেছিলেন, দুটি পায়ের ওপর দাঁড়ানো বিশ্ববাংলা। কদর্য মূর্তিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। গতকাল, ম্যাচ দেখতে এসে এমন সিদ্ধান্ত জানালেন নিশীথ প্রামাণিক। স্টেডিয়ামের ভিভিআইপি (VVIP) গেটের পাশে থাকা এই মূর্তিটি দ্রুত সরিয়ে ফেলা হবে।

মূর্তি সম্পর্কিত মতামত
নিশীথ প্রামাণিক ক্যামেরার সামনে জানান, ” এমন বিদঘুটে মূর্তি, শুধু দুটো পা, তার ওপর বিশ্ববাংলা, সম্পূর্ণ অর্থহীন। এই মূর্তি সরিয়ে ফেলা হবে।” রবিবার ডার্বি দেখতে যুবভারতীতে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী। স্টেডিয়ামের বাইরে থাকা ওই কদাকার মূর্তিটি দেখে তিনি রীতিমতো বিদ্রুপ করেন। এর পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্টেডিয়ামের সৌন্দর্য ও ঐতিহ্য ফেরাতে ইতিমধ্যেই যেমন বিশ্ববাংলা লোগো মুছে ফেলা হয়েছে, ঠিক তেমনই এই দৃষ্টিকটু মূর্তিও ওখান থেকে সরিয়ে ফেলা হবে।
