Ajit Saha Arms Recovery
Bengal Liberty, ৩০ মে :
রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, কাউন্সিলরের হাজতবাস হচ্ছে। কান টানলে মাথা আসে – এই লজিকেই কাজ করছে পুলিশ। প্রথমে নেতা ও তার সাকরেদদের গ্রেফতার করে তারপর তাদের কালো কারনামা সামনে আনতে তৎপর প্রশাসন (Ajit Saha Arms Recovery)। এবার ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি ও বেআইনি অস্ত্র মজুতের মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে ঘিরে তদন্তে ফের বড়সড় সাফল্যের দাবি পুলিশের। পুলিশি হেফাজতে থাকা দুই ভাইকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে মাটির নীচে লুকিয়ে রাখা তিনটি দোনালা বন্দুক ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Ajit Saha Arms Recovery)।

মাটির নীচে মিলল আগ্নেয়াস্ত্র (Ajit Saha Arms Recovery)
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহাকে সঙ্গে নিয়ে শক্তিনগর এলাকার একটি জমিতে তল্লাশি অভিযান চালানো হয়। ওই জমিটি সুজিত সাহার বলে তদন্তকারীদের দাবি।তল্লাশির সময় জমির একটি অংশ খুঁড়ে দেখা হলে মাটির নীচে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি দোনালা বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অস্ত্রগুলির উৎস, মালিকানা এবং সেগুলি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

খতিয়ে দেখা হচ্ছে অপরাধচক্রের যোগসূত্র (Ajit Saha Arms Recovery)
এর আগে ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি এবং বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে অজিত সাহা ও সুজিত সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় তাঁদের বাড়ি এবং একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, কার্তুজ, এয়ারগান, এয়ার পিস্তল-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করার দাবি করেছিল তদন্তকারী দল। শুক্রবারের এই নতুন অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তে আরও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির সঙ্গে জেলার কোনও পুরনো অপরাধ, রাজনৈতিক হিংসা বা সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অস্ত্রগুলির ফরেন্সিক রিপোর্ট এবং জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।


