TMC Leader Arrested
Bengal Liberty, ৩০ মে :
রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগে জর্জরিত সবুজ গড় (TMC Leader Arrested)। ত্রাণের সামগ্রী লুঠ, বেআইনি বন্দুক কর্তুজ সংরক্ষণ থেকে শুরু করে একাধিক দোষে জর্জরিত তৃণমূল শিবির। তারই মধ্যে এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের মকরামপুর অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট। গতকাল, শুক্রবার রাতে অভিযানে নেমে তাঁকে গ্রেফতার করে নারায়ণগড় থানার পুলিশ। আজ, শনিবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতের পকসো আদালতে তোলা হবে (TMC Leader Arrested)।

একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা (TMC Leader Arrested)
নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এক মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। যদিও সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে পুরনো অভিযোগের তদন্তে নতুন করে তৎপর হয়েছে প্রশাসন, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পালাবদলে শ্রীঘরে তৃণমূলের তাবড় তাবড় নেতা (TMC Leader Arrested)
পালা বদলের পর রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রেই তৃণমূল নেতাদের দুর্নীতি ও তাদের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগগুলি একে একে সামনে আসছে। তৃণমূল সরকার থাকাকালীন সন্দেশখালি ও আরজিকরের মত ঘটনাগুলি বারবার সামনে এসেছে। এবার সরকার পতনের পর পুরনো ফাইলগুলি পুনঃ তদন্তের পাশাপাশি নাম জড়িয়ে থাকা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অ্যকশন নিতে শুরু করেছে পুলিশ। এবার দেখার আর কোন রাঘব বোয়ালের জন্য অ্যাকশনে নামতে চলেছে পুলিশে।


